মোদীজিকে ঈশ্বরের পাশে বসিয়ে দিলে...! বিদেশের মাটিতে বসে তোপ রাহুল গান্ধীর

আমেরিকায় বসে নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর! সম্প্রতি আমেরিকা পৌঁছেছেন তিনি। আর এরপরেই ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে বক্তব্য রাখেন রাহুল গান্ধী। আর সেখানে বসে নরেন্দ্র মোদীকে একহাত নিলেন তিনি। একেবারে ইশ্বর প্রসঙ্গ টেনে এনে আক্রমণ রাহুল গান্ধী।

বলেন, কিছু মানুষ আছেন যারা ভগবানের থেকেও বেশি বোঝানে। বিজ্ঞান থেকে ইতিহাস সবেতেই তাদের জ্ঞান আছে বলে মনে করা হয়। আর তা বলতে গিয়েই সোনিয়া পুত্র বলেন, একদল মানুষ মনে করেন মোদী সব জানেন। এমনকি মোদীজিকে ঈশ্বরের পাশে বসিয়ে দিলে তিনি ঈশ্বরকেও বোঝাতে পারবেন।

বিদেশের মাটিতে বসে মোদীজিকে তোপ রাহুল গান্ধীর

এমনকি ব্রাহ্মান্ডের বিষয়েও ঈশ্বরকে মোদিজী পারবেন বলেও কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন। আর এহেন বক্তব্যে একেবারে হাসির রোল পড়ে যায় ওই সভাঘরে। তবে এমন মন্তব্য মোটেই ভালো চোখে নিচ্ছে না বিজেপি। বিদেশের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে বলে তোপ বিজেপির এই প্রসঙ্গে কড়া ভাষায় রাহুল গান্ধীকে আক্রমণ শানিয়েছেন হরিয়ানার গৃহমন্ত্রী তথা বিজেপি নেতা অনিল বিজ।

তাঁর কথায়, বিশ্বের তাবড় তাবড় নেতা মোদীর প্রসংসা করে থাকে। আর রাহুল গান্ধী বিদেশের মাটিতে বসে মোদীকে অপমান করছে বলে অভিযোগ বিজেপি নেতার। আর এজন্যে প্রত্যেক ভারতীয়র রাহুল গান্ধীকে বয়কট করা উচিৎ বলেও দাবি তাঁর। এর আগে রাহুল গান্ধীর বক্তব্যকে তুলে ধরেও তীব্র আক্রমণ শানান হরিয়ানার গৃহমন্ত্রী তথা বিজেপি নেতা অনিল বিজ।

অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সিগুলির ব্যবহার নিয়েও আমেরিকায় সরব হন রাহুল গান্ধী। বলেন, দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে অপব্যবহার করা হচ্ছে। তবে দেশজুড়ে ঘৃণার পরিস্থিতি তৈরি হচ্ছে। আর এহেন পরিস্থিতির বিরুদ্ধে ভারত জড়ো যাত্রা কথা বিশ্বের সামনে তুলে ধরেন রাহুল গান্ধী। তবে এই যাত্রা একাধিকবার আটকানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু তাতে সফল হয়নি।

বিদেশের মাটিতে বসে মোদীজিকে তোপ রাহুল গান্ধীর

রাহুল গান্ধীর কথায়, ঘৃণার রাজনীতি সরিয়ে আমরা ভালোবাসার দোকান খোলার চেষ্টা করছি। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী গত ৯ বছর ধরে দেশবাসীকে মিথ্যে কথা বলে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। গোটা দেশে বেকারত্বের সংখ্যা তীব্র আকার নিয়েছে। কিন্তু তাতে কিছুতেই কোনও লাভ হয়নি। দেশে বেকারত্ব চরম আকার নিয়েছে। তার সমাধানে মোদী সরকার কোনও পদক্ষেপ করেনি বলেও আক্রমন রাহুল গান্ধীর। আর এহেন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+