রাফায়েল নিয়ে রাহুল গান্ধী যা করতে পারেননি, তাই করে দেখাল করোনা!

সুপ্রিমকোর্টে গিয়েও রাফায়েল নিয়ে কোনও রকম যুৎ করতে পারেননি বিরোধীরা। রাফায়েল নিয়ে যেই নেতা সব থেকে বেশি সরব ছিলেন রাহুল গান্ধী। তবে শেষ পর্যন্ত এই বিষয়ে রাহুল সুপ্রিমকোর্টের নিজের যুক্তি ও দাবি প্রমাণ করেত ব্যর্থ হন। এরপর ভারত দাসোঁ থেকে প্রথম রাফআয়েল যুদ্ধবিমানটিও গ্রহণ করে। তবে এবার রাফায়েলের উৎপাদান বন্ধ করল ফ্রান্সের সংস্থা দাঁসো।

ফ্রান্সে করোনার প্রকোপ

ফ্রান্সে করোনার প্রকোপ

ফ্রান্সে ইতিমধ্যেই করোনা প্রকোপে মারা গিয়েছে ৩৭২ জন মানুষ। আক্রান্ত ১০ হাজারেরও বেশি। এই পরিস্থিতিতে সারা দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে সেখানে। সংক্রমণ রুখতে একাধিক স্পোর্টস ইভেন্ট বাতিল হয়েছে। ফুটবল লিগ বন্ধ করে দেওয়া হয়েছে। এহেন পরিস্থিতিতে দাসোঁ নিজেদের কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়।

সুপ্রিমকোর্টে রাফায়েল মামলা

সুপ্রিমকোর্টে রাফায়েল মামলা

এর আগে গতবছর নভেম্বরে সর্বসম্মতিক্রমে শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ রাফায়েল বিষয়ক তদন্তের দাবির মামলাকে খারিজ করে দেয়। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, কেএম জোসেফ ছাড়াও বেঞ্চে ছিলেন এসকে কউল। অবশ্য নিজের রায়তে বিচারপতি জোসেফ তদন্তের পক্ষে লেখেন, 'পিটিশনারদের দায়ের করা মামলা খারিজ হলেও এই বিষয়ে এফআইআর করা যেতে পারে।'

রাফআয়েল কাণ্ডে ক্লিনচিট পান মোদী

রাফআয়েল কাণ্ডে ক্লিনচিট পান মোদী

২০১৮-র ১৪ ডিসেম্বরের রায়ে সুপ্রিম কোর্ট কার্যত ক্লিনচিট দিয়েছিল মোদী সরকারকে। ফ্রান্স থেকে ৩৬ টি রাফালে কেনা নিয়ে তদন্তের আবেদন জানানো হয়েছিল। তবে গত বছরের ১৪ নভেম্বরের রায়ে ফের একবার মোদী সরকারকে ক্লিনচিট দেওয়া হয়।

যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে রাফায়েল

যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে রাফায়েল

প্রসঙ্গত, অনিল আম্বানির রিলায়েন্স ডিফেন্স এবং ফরাসি সংস্থা দাসোঁ এভিয়েশনের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে এই বিমান। এর বেশ কয়েকটি যন্ত্রাংশ যেমন, বিমানের দরজা ও উন্নত প্রযুক্তির ইঞ্জিনও তৈরি হয়েছে নাগপুরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+