বিশ্ব জুড়ে করোনা ভ্যাকসিন তৈরির জন্য দৌড়! রানির দেশে মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু

বিশ্ব জুড়ে বিভিন্ন দেশে চলছে করোনার ভ্যাকসিন তৈরি নিয়ে কাজ। তবে তা এই সপ্তাহে যেন গতি পেয়েছে। ইতিমধ্যেই মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমতি দিয়েছে জার্মানি।

বিশ্ব জুড়ে বিভিন্ন দেশে চলছে করোনার ভ্যাকসিন তৈরি নিয়ে কাজ। তবে তা এই সপ্তাহে যেন গতি পেয়েছে। ইতিমধ্যেই মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমতি দিয়েছে জার্মানি। অন্যদিকে মানুষের ওপর প্রয়োগ শুরু করে দিয়েছে ব্রিটেন।

সারা বিশ্বে কাজ ১৫০ টি জায়গায়

সারা বিশ্বে কাজ ১৫০ টি জায়গায়

সারা বিশ্বজুড়ে ১৫০ টি জায়গায় ভ্যাকসিন তৈরি নিয়ে কাজ চলছে। কার মধ্যে পাঁচটি ক্ষেত্রে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি পাওয়া গিয়েছে।

ব্রিটেনে মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল

ব্রিটেনে মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল

বৃহস্পতিবার ব্রিটেনে মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু। যা নিয়ে কাজ করছে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। শিমপাঞ্জির দেহে পাওয়া ভাইরাসের ওপরেই এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। অক্সফোর্ডের জেনার ইনস্টিটিউট এনিয়ে কাজ করছে। প্রথম পর্যায়ে ১৮ থেকে ৫৫ বছর বয়সী ৫১০ জন স্বেচ্ছাসেবকের ওপর পরীক্ষা চালানো হবে। রিসার্চ ডিরেক্টর অধ্যাপক সারা গিলবার্ট জানিয়েছেন, তারা ৮০ শতাংশ আশাবাদী। সংস্থার লক্ষ্য সেপ্টেম্বরের মধ্যে ১০ লক্ষ ভ্যাকসিন তৈরি করা।

স্বস্তির খবর মিলেছে জার্মানি থেকেও

স্বস্তির খবর মিলেছে জার্মানি থেকেও

বুধবার জার্মানি থেকেও ভ্যাকসিন নিয়ে স্বস্তির খবর পাওয়া গিয়েছে। সেখানকার নিয়ন্ত্রক সংস্থা পিইআই মানুষের ওপর ট্রায়াল চালানোর জন্য অনুমতি দিয়েছে। এই ভ্যাকসিনটি তৈরি করেছে জার্মানির সংস্থা বায়োএনটেক এবং আমেরিকার সংস্থা ফাইজার। জার্মানির নিয়ন্ত্রক সংস্থা পিইআই বায়োএনটেকের ট্রায়াল নিয়ে যথেষ্টই আশাবাদী। সেখানেও ১৮-৫৫ বছর বয়সী ২০০ স্বেচ্ছাসেবকের ওপর ট্রায়াল টালানো হবে। দ্বিতীয় পর্যায়ে ঝুঁকিপূর্ণ গ্রুপের মধ্যে করা হবে। এপ্রিলের শেষে এই কাজ শুরু হবে। তবে ফলাফল আসতে জুলাইয়ের শুরু হয়ে যাবে বলে হয়েছে বায়োএনটেকের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+