ঝিনাইদহে 'জঙ্গি আস্তানায়' র‍্যাবের অভিযান

র‍্যাবের একজন কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, এই বাড়িতে নব্য জেএমবির কয়েকজন সদস্য রয়েছে। মঙ্গলবার ভোর থেকে তারা অভিযান শুরু করেন।

ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িতে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার ভোর থেকে ওই অভিযান শুরু হয়।

র‍্যাব ৬-এর কর্মকর্তা মেজর মনির আহমেদ বিবিসিকে বলেন, ''গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, এই বাড়িতে নব্য জেএমবির কয়েকজন সদস্য রয়েছে। মঙ্গলবার ভোর থেকে আমরা অভিযান শুরু করি।''

তিনি বলেন, ''আধা পাকা বাড়িতে মাটির নীচে বিস্ফোরক পুঁতে রাখা হয়েছে বলে আমরা ধারণা করছি। উদ্ধারের জন্য বোমা নিষ্ক্রিয়কারী দল খুলনা থেকে রওনা হয়েছে। তারা আসার পর মুল অভিযান শুরু হবে।''

''এখন দুটি বাড়িতে প্রবেশের পর সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। আশেপাশের আরো কয়েকটি বাড়ি তল্লাশি করে দেখা হচ্ছে'', জানান র‍্যাব কর্মকর্তা।

আরো পড়ুন:

আপন জুয়েলার্সের শোরুম থেকে র্স্বণ ও হীরা জব্দ

'রাশিয়াকে গোপন তথ্য জানিয়েছেন ট্রাম্প'

ছোট্ট দেশ বেলজিয়াম কেন এত বেশি জ্বলজ্বল করে?

এই বাড়ি দুটির আশেপাশে কাউকে যেতে দেয়া হচ্ছে না।

এর আগে গত ৭ই মে ঝিনাইদহের সদর উপজেলার লেবুতলা গ্রামে একটি জঙ্গি আস্তানায় অপারেশন 'সাটল স্প্লিট' অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিট, যেখানে নিহত হয় দুজন।

গত এপ্রিলে এই জেলার একটি এলাকায় আরেক দফা অভিযান চালায় পুলিশ।

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+