নিউইয়র্কে বৈঠক কোয়াডভুক্ত দেশের প্রতিনিধিদের

নিউইয়র্কে বৈঠক কোয়াডভুক্ত দেশের প্রতিনিধিদের

চলতি বছর মে মাসে দু'দিনের জাপান সফরে গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী মোদী। টোকিওতে কোয়াড শীর্ষ সম্মেলনের উদ্বোধন করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে কোয়াডের বড় প্রচেষ্টাগুলির একটি হল উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে উৎসাহিত করা। তিনি সে সময় আরও জানিয়েছিলেন যে কোয়াডের সদস্যদের পারস্পরিক আস্থা ও দৃঢ় সংকল্প গণতান্ত্রিক নীতির প্রতি নতুন আশা জাগাচ্ছে। এবার নিউইয়র্কে বৈঠকে বসলেন কোয়াডের সদস্যভুক্ত দেশের প্রতিনিধিরা৷ রাষ্ট্রসংঘের সদর দফরেই এই বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে৷ এ বিষয়ে টুইট করে জানিয়েছেন রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি এস তিরুমূর্তি৷

বৈঠক নিয়ে কী বলছেন তিরুমূর্তি?

বুধবার নিউ ইয়র্কে অস্ট্রেলিয়া, আমেরিকা, জাপান, ভারতে প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন। এরপরই ভারতের প্রতিনিধি এস তিরুমূর্তি টুইট করে জানিয়েছেন, ' আন্তর্জাতিক আইন মেনে চলা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে।' এর সঙ্গেই তিরুমূর্তি উল্লেখ করেছেন যে এই বৈঠকের আগে চার দেশের রাষ্ট্রপতিরা বৈঠকে বসেছিলেন। এর পাশাপাশি বিশ্বশান্তিতে রাষ্ট্রসংঘের ভূমিকা নিয়েও এই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিরুমূর্তি৷

কী উদ্দেশ্য নিয়ে গঠিত কোয়াড?

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের দাদাগিরি আটকানোর উদ্দেশ্য নিয়েই কোয়াড তৈরি হয়েছিল। যদিও সময়ের সঙ্গে কোয়াডের আলোচনার বিষয়বস্তু হয়েছে আরও বিভিন্ন বিষয়৷ সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং চিনের রাশিয়াকে সমর্থন চিন্তায় ফেলেছে আমেরিকাকে৷ স্বাভাবিকভাবেই কোয়াডের বাকি তিন সদস্য ভারত, জাপান, অষ্ট্রেলিয়ার সঙ্গে ঘনিষ্টতা বাড়াতে উদ্যোগ নিয়েছে আমেরিকা৷ কোয়াড সদস্যদের এই ঘনিষ্ঠতা নিয়ে আপত্তি জানিয়ে চিন বলেছে এটি ন্যাটোর মতোই সামরি জোট। যার পাল্টা প্রতিবাদ করা হয়েছে ন্যাটোর সদস্যদের পক্ষ থেকে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+