ই-কমার্স: কিউকম-এর প্রধান নির্বাহী রিপন মিয়া প্রতারণার অভিযোগে গ্রেপ্তার
ই-কমার্স: কিউকম-এর প্রধান নির্বাহী রিপন মিয়া প্রতারণার অভিযোগে গ্রেপ্তার
প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের বার্তায় জানানো হয়েছে, অনলাইন প্রতারণার মাধ্যমে ব্যাপক পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে কিউকম কোম্পানির মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি বাংলাদেশের বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের মালিক ও শীর্ষস্থানীয় কর্মকর্তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
ইভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকা ও রিং আইডির শীর্ষ নির্বাহী, মালিক ও পরিচালকদের এর আগে গ্রেপ্তার করা হয়েছে।
এই ধারাবাহিকতায় পঞ্চম ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে কিউকমের প্রধানকে গ্রেপ্তার করা হল।
অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মত কিউকমের বিরুদ্ধেও গ্রাহকদের কাছ থেকে অর্থ নিয়ে পণ্য সরবরাহ না করার অভিযোগ আছে।
- 'পঞ্জি মডেলে' পরিচালিত ইভ্যালি ব্যর্থ হল যেসব কারণে
- অনলাইন শপ ইঅরেঞ্জ নিয়ে যা বললেন মাশরাফী বিন মোর্ত্তজা
- অনলাইনে কেনাকাটায় প্রতারণা এড়াতে ৬টি সহজ টিপস
- অনলাইনে কেনাকাটা যে অদ্ভুতভাবে শুরু হয়েছিল তার কাহিনি
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার সোমবার একটি সংবাদ সম্মেলনে বলেন, মি. মিয়ার নামে পল্টন থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
''কিউকম করোনাকালীন ব্যবসা শুরু করেছিল। কিউকমের অনেক ক্রেতাই অর্ডার দিয়েও মালামাল না পাওয়ায় প্রতারিত হচ্ছে। একজন ভোক্তা চৌঠা অক্টোবর পল্টন থানায় এই অভিযোগে মামলা করেন। সেই মামলায় রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে'', সংবাদ সম্মেলনে বলেন হাফিজ আক্তার।
মি. আক্তার আরো বলেন, ''করোনাকালীন অনলাইন ব্যবসার খুব দ্রুত প্রসার হয়েছে। প্রতিটি নাগরিকের জীবনের সঙ্গে ই-কমার্স এখন জড়িত। কিন্তু কিছু বড় প্রতিষ্ঠান সেটা যথাযথভাবে পরিচালিত করতে পারেনি। ফলে প্রচুর মানুষ প্রতারিত হচ্ছে''।
কিউকমের বিরুদ্ধেও টাকা দিয়েও পণ্য না পাওয়ার অভিযোগ করেছেন ক্রেতারা।
পাওয়া টাকা বা পণ্যের দাবিতে ক্রেতারা ভিড় করার পর আরও কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের মতো সম্প্রতি কিউকমও তাদের কার্যালয় বন্ধ করে দিয়েছিল।
দেড় বছর আগে এই প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম শুরু করেছিল।
- যুবক, ডেসটিনি থেকে ইভ্যালি - গ্রাহকদের টাকার খবর কী?
- মালিকরা কারাগারে, ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এখন কী হবে?
- যে কারণে সুযোগ কাজে লাগাতে পারলো না অনলাইন শপগুলো













Click it and Unblock the Notifications