করোনা সংক্রমণের আশঙ্কায় ভারতীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কাতার

করোনা সংক্রমণের আশঙ্কায় ভারতীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কাতার

করোনা সংক্রমণের আশঙ্কায় ১৪টি দেশের যাত্রীদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কাতার। তার মধ্যে ভারতও রয়েছে। ইতিমধ্যেই ইতালির উড়ান বন্ধ করে দিয়েছে কাতার এয়ারওয়েজ।

কাতারে নিষেধাজ্ঞা জারি

কাতারে নিষেধাজ্ঞা জারি

করোনা সংক্রমণ রুখতে কাতার ১৪টি দেশের যাত্রীদের উপ নিষেধাজ্ঞা জারি করেছে। তারমধ্যে ভারতও রয়েছে। এছাড়া বাংলাদেশ, ইতালি, চিন, মিশর, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপিনস, দক্ষিণ কোরিয়া শ্রীলঙ্কা, সিরিয়া, থাইল্যান্ড রয়েছে। তবে এই নিষেধাজ্ঞা সাময়িক বলে জানানো হয়েছে কাতার সরকারের পক্ষ থেকে। ইতিমধ্যেই কাতার এয়ারওয়েজ ইতালির উড়ান বন্ধ করে দিয়েছে।

ভারতে বাড়ছে করোনা সংক্রমণ

ভারতে বাড়ছে করোনা সংক্রমণ

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪৩-এ পৌঁছে গিয়েছে। কেরল, কাশ্মীর, উত্তরপ্রদেশে নতুন করে সংক্রামিত হয়েছেন বাসিন্দারা। যার জেরে আতঙ্ক বাড়তে শুরু করেছে ভারতের একাধিক শহরে। যার প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। বাণিজ্যে প্রবল ক্ষতির মুখে পড়তে হচ্ছে ভারতকে।

ভারতেও জারি হয়েছে সতর্কতা

ভারতেও জারি হয়েছে সতর্কতা

ভারত সরকারের পক্ষ থেকেও বেশ কয়েকটি দেশের সফরের জন্য দেশবাসীকে সতর্ক করা হয়েছে। যারমধ্যে রয়েছে চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইতালি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে ভারতীয়দের এই দেশগুলির সফরে এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+