কাতারে রামধনু পোশাক পরে বিতর্কে মার্কিন সাংবাদিক, দেশের সমকামী সংক্রান্ত আইনে শিউরে উঠছেন বিশ্ববাসী
কাতারে রামধনু পোশাক পরে বিতর্কে মার্কিন সাংবাদিক, দেশের সমকামী সংক্রান্ত আইনে শিউরে উঠছেন বিশ্ববাসী
কাতার বিশ্বকাপে রামধনু রঙের পোশাক পরে বেজায় বিপাকে পড়েছিলেন মার্কিন ক্রীড়া সাংবাদিক। কাতারের নিরাপত্তা রক্ষীরা তাঁকে পোশাকটি খুলতে বলেন। তাঁর বলেন, রাতারে এই ধরনের পোশাক পরা যাবে না। আমেরিকার সাংবাদিক গ্রান্ট ওয়াহল বলেন, তাঁকে প্রায় আধঘণ্টা আটকে রাখা হয়েছিল।

রামধনু রঙের টিশার্ট পরে বিপাকে সাংবাদিক
মার্কিন সাংবাদিক গ্রান্ট ওয়াহল টুইট করে বলেন, রানধনু রঙের টিশার্ট পরার জন্য তাঁকে আটকে রাখে কাতারের নিরাপত্তা কর্মীরা। তাঁকে প্রায় আধঘণ্টা আটক করে রাখা হয়। তিনি এলজিবিটি সম্প্রদায়কে সমর্থন করতেই রামধনু রঙের টিশার্ট পরেছিলেন বলে জানান। এই টুইটটি রীতিমতো ভাইরাল হয়ে যায়। কেউ কেউ মার্কিন সাংবাদিককে সমর্থন করেন। তবে বেশিরভাগ কাতারের নাগরিক দেশটির আইন ও শৃঙ্খলা ভেঙে চলার পরামর্শ দেন।

মিশ্র প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায়
নায়েক বিন নাহার নামের কাতারের এক শিক্ষাবিদ মার্কিন সাংবিকের তীব্র সমাোচলনা করেছিলেন। তিনি বলেন, যা ঘটেছে, একজন কাতারের নাগরিক হিসেবে তিনি গর্বিত। পশ্চিমিদের মূল্যবোধের সঙ্গে আমাদের মূল্যবোধের পার্থক্য রয়েছে। তা তাঁদের বুঝতে হবে। তিনি বলেন, বিভিন্ন দেশের বিভিন্ন মূল্যবোধ ও সংস্কৃতি। প্রতিটি মানুষের এই মূল্যবোধ ও সংস্কৃতিতে সম্মান করা উচিৎ। পশ্চিমি নাগরিকরা বিশ্বের মানবতার মূল্যবোধের মুখপাত্র নয়। অন্য এক কাতারের নাগরিক টুইট করে বলেন, আমাদের দেশের সংস্কৃতিকে মেনে সম্মান করুন ও মেনে চলার চেষ্টা করুন।

কাতারে সমকামী সংক্রান্ত আইন
কাতারের শরিয়া আইন অনুসারে সমকামী কাজকে অনৈতিক বলে মনে করা হয়। কাতারের আইন অনুযায়ী একজন নাগরিক এই অনৈতিক কাজের জন্য উত্তেজিত করার অভিযোগে তিন বছরের কারাদণ্ড হতে পারে। মোটা অঙ্কের জরিমানা সহ সাত বছরের কারাদণ্ডও হতে পারে। মৃত্যু না হওয়ার পর্যন্ত পাথর ছুঁড়ে মারার নির্দেশ ও দিতে পারে কাতারের আইন। সমলিঙ্গে সম্পর্ক স্থাপনের অপরাধে মৃত্যুদণ্ড শুধুমাত্র মুসলিম সমকামীদের জন্য প্রযোজ্য। কাতারে ২০০৪ সালে আইন করে সমকামীকে অবৈধ ও দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়। কাতারের নিয়ম অনুযায়ী একই লিঙ্গের দম্পতিরা কখনই বিয়ে করতে পারবে না। কাতারে শুধুমাত্র সমকামী ও সমলিঙ্গে বিয়েকে আইনি ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। কাতারে কোনও রকম এলজিবিটিদের প্রচার করা যাবে না।

কাতারে নিষিদ্ধ অ্যালহোল
কাতারে অ্যালকোহল বিক্রিও নিষিদ্ধ। কাতারে বিশ্বকাপের সময় কেউ বাইরে থেকে অ্যালকোহল আনতে পারবে না বলেও প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া। তার জেরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। তবে কাতারের বিশেষ কিছু হোটেলে বিয়ার পাওয়া যাবে। সেখানে ৫০০ মিলিলিটার বিয়ারে দাম ভারতীয় মুদ্রায় ১,২২৪ টাকা বলে জানা গিয়েছে। বিশ্বকাপ চলাকালীন স্টেডিয়ামে অ্যলকোহল পান করা নিষিদ্ধ করেছে ফিফা।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications