জাকির নায়েককে আমন্ত্রণ করেনি কাতার সরকার, জানাল প্রশাসন
জাকির নায়েককে আমন্ত্রণ করেনি কাতার সরকার, জানাল প্রসাশন
বিতর্কিত ইসলাম ধর্ম প্রচারক জাকির নায়েকের বিশ্বকাপের সময় কাতার যাওয়া নিয়ে প্রথম দিনেই ব্যাপক বিতর্ক তৈরি হয়। কিন্তু কাতার এখন বলছে যে তারা জাকির নায়েককে আলাদা করে আমন্ত্রণ করে বিশ্বকাপের জন্য ডেকে আনেনি। তিনি নিজে থেকে এসে থাকতে পারেন।

ভারতের সঙ্গে কাতারের ভালো সম্পর্ক
মূলত ভারতের সঙ্গে কাতারের ভালো সম্পর্ক রয়েছে। এমন বিশ্ব মঞ্চে ভারতে নিষিদ্ধ হওয়া ধর্ম প্রচারক স্থান পাচ্ছেন তা নিয়ে বিরক্ত ছিল ভারত। কাতার প্রশাসন নিজে জানিয়েছে কূটনৈতিকদের মাধ্যমে যে তারা জাকির নায়েককে সরকারিভাবে সেখানে আসতে বলেননি। আর বিশ্বকাপের শুরুর অনুষ্ঠানের জন্য তো একেবারেই তাকে ডাকা হয়নি। কাতার প্রসাশন স্পষ্ট জানিয়েছে যে এটা সম্পূর্ণ ভুল তথ্য। তৃতীয় বিশ্বের দেশগুলি ভারত ও কাতারের সম্পর্ক খারাপ করতে চায়। তাই এমন করছে।

চাপে কাতার
কাতার কর্তৃপক্ষ এই কথা সরকারি ভাবে জানাতে বাধ্য হয়েছে কারণ ভারতে মোদী সরকারের পক্ষ থেকে দোহাতে এই কথা বলা হয় যে যদি দোহাতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান অংশ নেবার জন্য সত্যিই জাকির নায়েককে আমন্ত্রিত করে থাকে তাহলে তারা উপ রাষ্ট্রপতি সে দেশে পাঠানো রাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে দেশে ফিরিয়ে আনবে।
যদিও তিনি পরের দিনেই সেখানে কিছু সরকারি কাজ সেরে সেখান থেকে চলে আসেন। আর সেটা সময় মেনেই হয়েছিল। তবে এই বার্তা যে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হবার ইঙ্গিত দেয় তা স্পষ্ট বুঝে যায় কাতার সরকার। তাই দ্রুত এই বিবৃতি দেওয়া হয়। ধনখড় সেখানে কিছু ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করেন যারা পশ্চিম এশিয়ার দেশে বিভিন্ন বড় বড় স্টেডিয়াম বানিয়েছেন।
জাকির নায়েককে ভারত ২০১৬ সালেই নিষিদ্ধ করে দেয়। আর্থিক তছরূপ ছাড়াও উগ্রপন্থি ভাবনাকে মদত দেওয়া তার বক্তব্যের মাধ্যমে অভিযোগ ছিল। তাকে দেখা যায় দোহার স্টেডিয়ামের আশেপাশে।

আই আর এফকে বেআইনি
তিনি প্রায়ই মালয়েশিয়া থেকে কাতারে যান। মার্চ ২০২২ সালে ভারতের গৃহ মন্ত্রক জাকির নায়েকের সংস্থা আই আর এফকে বেআইনি বলে ঘোষণা করে দেয়। তাও পাঁচ বছরের জন্য। মালয়েশিয়াকে ভারত এও বলে যে তাকে যেন সহজে ছেড়ে না দেওয়া হয়। তার দিকে নজর রাখতে বলে কারন সরকার মনে করে ২০২০ দিল্লিতে সংঘর্ষে তার ভূমিকা ছিল।

রেড কর্নার নোটিশ
ভারত নায়েকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করে রেখেছে ইন্টারপোলে। ব্রিটেন কানাডা সব জায়গায় বক্তৃতা দেওয়া থেকে তাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ঘৃণামূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি ১৬ ইসমালিক মধ্যে অন্যতম যাকে মালয়েশিয়া নিষিদ্ধ করে রেখেছে বক্তব্য রাখায়।
যদিও কাতার কর্তৃপক্ষ এখানে ব্যক্তিগত কারণে দোহা আসতে পারেন। তবে তাকে এখনও পর্যন্ত আর দেখা যায়নি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications