বাথরুমে বসে যৌনাঙ্গে ১০ ফুট পাইথনের কামড় খেলেন এক ব্যক্তি

ব্যাঙ্কক, ২৭ মে : থাইল্যান্ডের চাচোয়েংসাও প্রদেশের বাসিন্দা আত্তাপর্ন বুনমাকচুয়ের সঙ্গে যা ঘটেছে তা কল্পনা করলেও শিউরে উঠতে হয়। শেষে কিনা যৌনাঙ্গে সাপের কামড় খেতে হল তাঁকে!

সাপের সঙ্গে 'সেলফি' তুলে হাসপাতালে দুই যুবক

মৌলিক কাজকর্ম সারতে নিজের বাড়ির বাথরুমে ঢুকেছিলেন আত্তাপর্ন। নিশ্চিন্তে কাজকর্ম সারতে বসেছিলেন। আর সেসময়েই কমোডের ভিতর থেকে কিছু একটা বেরিয়ে এসে জোরে কামড়ে দেয় তাঁর যৌনাঙ্গে। যন্ত্রণায় ছটফট করতে করতেই হাত বাড়িয়ে সেটিকে ধরতে যান আত্তাপর্ন।

বাথরুমে বসে যৌনাঙ্গে ১০ ফুট পাইথনের কামড় খেলেন এক ব্যক্তি

তখনই দেখেন সেটি একটি ১০ ফুট লম্বা পাইথন। পাইপের ভিতর দিয়ে এসে কমোডের মধ্য থেকে মুখ বাড়িয়ে কামড়েছে আত্তাপর্নকে। যন্ত্রণার পাশাপাশি রক্তে তখন ভেসে যাচ্ছে গোটা বাথরুম। সেই অবস্থাতেই চিৎকার করে স্ত্রীকে ডাকেন তিনি।

পার্সেলে 'জ্যান্ত সাপ' পাঠিয়ে স্ত্রীর অফিসের পুরুষবন্ধুকে হুমকি

স্ত্রীই আত্তাপর্নকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসার পরে প্রাণে বেঁচেছেন তিনি। তবে আঘাত বেশ গুরুতর। তিনি জানিয়েছেন, সেই অবস্থায় সাপটিকে তাঁর দেহ থেকে ছাড়াতে প্রায় আধঘণ্টা সময় লেগেছে। স্ত্রী ও প্রতিবেশীরা এসে চেষ্টা করে তারপর সাপের কামড় থেকে মুক্ত করেন আত্তাপর্নকে।

কামড়ে দেওয়া সাপকে জ্যান্ত গিলে ফেলে ঝাড়খণ্ডের সুরেন্দ্র সুস্থও আছেন!

পরে বনকর্মীরা এসে পাইথনটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দিয়েছেন। সম্ভবত পাইপের মধ্য দিয়েই কমোডের ভিতর ঢুকে পড়েছিল সাপটি। তবে এরপর আর কি কখনও নিশ্চিন্তে কমোডে বসতে পারবেন তিনি? সুস্থ হওয়ার পাশাপাশি এই প্রশ্নটিউ তাড়া করে চলেছে আত্তাপর্নকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+