জাপানকে লক্ষ্য করে মিসাইল, সগর্বে স্বীকার করল পিয়ংইয়ং

জাপানকে লক্ষ্য করে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ার কথা স্বীকার করে নিল উত্তর কোরিয়া

জাপানকে লক্ষ্য করে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ার কথা স্বীকার করে নিল উত্তর কোরিয়া। এই প্রথম পিয়ংইয়ং-র পক্ষ থেকে কোনও স্বীকারোক্তি করা হল। মঙ্গলবারই উত্তর কোরিয়ার এই ছবি জাপানের ওপর দিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। এই নিয়ে তীব্র সমালোচনা করা হয়েছে পিয়ংইয়ংয়ের।

জাপানকে লক্ষ্য করে মিসাইল, সগর্বে স্বীকার করল পিয়ংইয়ং

তবে এই স্বীকারোক্তিতেই থেমে থাকেননি প্রেসিডেন্ট কিম জং উন। প্রশান্ত মহাসাগরে আরও বেশি করে মিসাইল পরীক্ষার কথাও সদর্পে ঘোষণা করেছেন তিনি। এদিকে কিম জংউনের এই ঘোষণার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সবরকম সম্ভাব্য পদক্ষেপেই টেবিলে রয়েছে। এখানে পদক্ষেপ বলতে সামরিক অভিযানকেও বোঝাতে চেয়েছেন ট্রাম্প।

তবে ট্রাম্পের এই সমস্ত দাবি বা হুঁশিয়ারিকে পাত্তা দিতে নারাজ পিয়ংইয়ং। কিম জং স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন কোনও আলাপ- আলোচনার রাস্তায় হাঁটতে তিনি রাজি নন। সরাসরি সংঘাতের পথেই যে তিনি হাঁটতে চাইছেন তাও বুঝিয়ে দিয়েছেন তিনি।

এর আগে গত শুক্র ও শনিবার তিনটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। সেগুলি জাপান সাগরে গিয়ে পড়ে বলে জানা গিয়েছে। কিন্তু এতদিন আমেরিকাকে হুমকি দিয়ে এলেও এই প্রথম ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করল পিয়ংইয়ং। দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা কোরিয় উপদ্বীপে উত্তেজনা স্বাভাবিকভাবেই আরো বেশি বাড়িয়ে তুলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+