পুতিনের ভারত সফর চূড়ান্ত, ডিসেম্বরের শুরুতেই দিল্লিতে বৈঠকের পর বৈশ্বিক ভারসাম্য নিয়ে আলোচনা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবার আসছেন ভারতে। আগামী ৪ ও ৫ ডিসেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রতীক্ষিত ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ বৈঠক। শুক্রবার ক্রেমলিন ও ভারতের পররাষ্ট্র মন্ত্রক দুই পক্ষই আনুষ্ঠানিকভাবে এই সফর নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণেই এবার দুদিনের রাষ্ট্রীয় সফরে ভারত আসছেন রুশ প্রেসিডেন্ট। দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেই দেখা হচ্ছে এই আসন্ন শীর্ষ সম্মেলনকে। সফরকালে পুতিন ও মোদির মধ্যে একাধিক দফায় আলোচনার কথা রয়েছে, যেখানে প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা থেকে শুরু করে আঞ্চলিক ভূরাজনীতি সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়েই মতবিনিময় হবে বলে আশা কূটনৈতিক মহলের।

রাষ্ট্রপতিভবনও পুতিনের সম্মানে বিশেষ নৈশভোজের আয়োজন করবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ব্যক্তিগতভাবে রুশ প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন।

পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন দিশা দেওয়ার সুযোগ এনে দেবে। বিশেষ ও বিশেষাধিকারপ্রাপ্ত কৌশলগত অংশীদারত্বকে আরও দৃঢ় করতে ও ভবিষ্যতের সহযোগিতার রূপরেখা নির্ধারণে এই শীর্ষ বৈঠক কার্যকর ভূমিকা নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

রাশিয়া ভারত সম্পর্কের পুরোনো আস্থা ও বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপট দুই মিলিয়েই পুতিনের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+