Wagner Chief: বেলারুশে আশ্রয় নিয়েছেন প্রিগোজিন! ভুগছেন প্রাণনাশের আশঙ্কায়
Wagner chief Prigozhin Assassination Fear: বেলারুশে আশ্রয় নিয়েছেন Wagner প্রধান প্রিগোজিন ( Yevgeny Prigozhin)। এমনটাই জানাচ্ছেন বেলারুশের প্রেসিডেন্ট। তাঁর কথায়, Wagner প্রধান বেলারুশে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন।
আপাতত সেখানের একটি হোটেলে তাঁকে রাখা হয়েছে বলেও জানিয়েছেন বেলারুশ প্রেসিডেন্ট। চুক্তি মতোই বেলারুশে পৌঁছে গিয়েছেন Wagner প্রধান। বিদ্রোহ থামাতে ওয়াগনারের সঙ্গে চুক্তির পথে হেঁটেছে রাশিয়া। ইতিমধ্যে ক্রেমলিনের তরফে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

আর সেই চুক্তি অনুযায়ী, প্রিগোজিন ( Yevgeny Prigozhin)-কে রাশিয়া ছেড়ে বেলারুশে যাওয়ার অফার দেওয়া হয়। আর এরপরেই বেলারুশের রাজধানীতে পৌঁছে গিয়েছেন এই বিদ্রোহী নেতা। আর তাতে কিছুটা হলেও হাঁফ ছেড়েছেন রুশ প্রেসিডেন্ট!
গত সপ্তাহের শেষের দিকে হঠাত করেই বিপ্লবী হয়ে ওঠেন Wagner প্রধান প্রিগোজিন। পুতিনের ক্ষমতাকে উতখাতের ডাক দেন তিনি। আর এরপরেই ক্রমশ রাজধানী মস্কোর দিকে এগোতে থাকে সে। যা নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয় সে দেশে। ক্রেমলিনের নিরাপত্তার জন্য মস্কোতে ট্যাঙ্ক মোতায়েন করা হয়।
যদিও এরপরেও বেশ কয়েকটি সেনা ঘাঁটি এবং শহরকে কব্জা করে Wagner -এর বাহিনী। এই অবস্থায় রাশিয়ার তরফে সতর্ক করা হয়। ব্যাপক রক্তপাত হতে পারে বলে সতর্ক করা হয়। একই সঙ্গে প্রিগোজিনের বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রত্যাহার করা হবে বলেও জানানো হয়।
এমনকি পুতিন প্রিগোজিনের সঙ্গে কথা বলেন। সেখানে তাঁকে বেলারুশের দিকে চলে যাওয়ার কথা বলা হয়েছে। বেশি ক্ষতি ছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলেও জানানো হয় ক্রেমলিনের তরফে। যদিও বেলারুশে প্রিগোজিনের উপর নজর রাখা হচ্ছে। তবে তাঁর আশঙ্কা তাঁকে খুন করা হতে পারে।

বলে রাখা [প্রয়োজন, রাশিয়া একবার ওয়াগনার গ্রুপের অস্তিত্ব অস্বীকার করেছিল। কিন্তু এই ভাড়াটে সেনাবাহিনীই বেশ কয়েক আফ্রিকান ও মধ্য প্রাচ্যের রাজ্যে অভিযান চালিয়ে মস্কোর স্বার্থ রক্ষা করেছিল। এবার কিন্তু রাখঢাক না করেই রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানালেন ওয়াগনার গ্রুপকে ১০০ কোটি ডলার দিয়েছি গত বছর।












Click it and Unblock the Notifications