'ভারত-চিনের সঙ্গে এমন ব্যবহার করতে পারে না আমেরিকা', ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন

ভারত-চিনের মতো দেশের সঙ্গে এই ব্যবহার করতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের দেশকে একপ্রকাশ সতর্ক করে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমেরিকাকে সতর্ক করে পুতিন বলেছেন, শুল্ক ও নিষেধাজ্ঞার মাধ্যমে ভারত ও চিনকে কোণঠাসা করার চেষ্টা করা উচিত নয়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, "ভারত বা চিনের সঙ্গে এমনভাবে কথা বলা যায় না।"

সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) সম্মেলন এবং চিনের একটি সামরিক কুচকাওয়াজে যোগ দেওয়ার পর সংবাদমাধ্যমকে পুতিন জানান, ট্রাম্প প্রশাসন অর্থনৈতিক চাপকে এশিয়ার দুটি বৃহত্তম শক্তিকে দুর্বল করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

পুতিন ভারত ও চিনকে 'পার্টনার' হিসেবে উল্লেখ করে বলেছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক ব্যবস্থা এই দেশগুলির নেতৃত্বকে দুর্বল করার একটি চেষ্টা। তিনি মন্তব্য করেন, "ভারতের মতো দেড়শো কোটি মানুষের দেশ রয়েছে চিন। শক্তিশালী অর্থনীতি, কিন্তু তাদের নিজস্ব অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া এবং আইনও আছে।"

পুতিন আরও যোগ করেন, "যখন কেউ আপনাকে বলে যে তারা আপনাকে শাস্তি দেবে, তখন আপনাকে ভাবতে হবে - সেই বড় দেশগুলির নেতৃত্ব কীভাবে প্রতিক্রিয়া জানাবে?" পুতিন জোর দিয়ে বলেন যে, ওয়াশিংটন বাড়াবাড়ি করছে। ঔপনিবেশিক যুগ এখন শেষ। তাদের বুঝতে হবে যে তারা অংশীদারদের সঙ্গে কথা বলার সময় এই ভাষা ব্যবহার করতে পারে না।

পুতিনের এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারত মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়েছে, অন্যদিকে বেজিং ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিয়ে বলেছেন, রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাওয়ার জন্য তাঁর প্রশাসন ভারতের ওপর দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আরও পদক্ষেপ আসতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+