Russia Ukraine War Update: ইউক্রেনের বাহিনীকে 'প্রাণভিক্ষা' দেবেন, তবে.. বড় কথা বলে দিলেন পুতিন
Russia Ukraine War Update: ইউক্রেনের সেনাবাহিনীর জওয়ানদের প্রাণরক্ষা চেয়ে পুতিনের কাছে আবেদন জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই অনুরোধ মেনে নিলেন রুশ প্রেসিডেন্ট। তবে বেঁধে দিলেন শর্ত। ট্রাম্পর এহেন কয়েক ঘণ্টার মধ্যেই পুতিন জানান, আমরা ইউক্রেনের সেনা জওয়ানদের প্রাণ রক্ষা করব। তবে সে দেশের বাহিনীকে কুরশুক অঞ্চলে (Kursk region) তাঁদের কাছে আত্মসমর্পণ করতে হবে। আর এহেন শর্ত ঘিরেই শুরু হয়েছে নয়া বিতর্ক।
আদৌও কি রাশিয়ার কাছে নিজের বাহিনীকে আত্মসমর্পণের নির্দেশ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট (Russia Ukraine War Update)? তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এক ভাষণে পুতিন জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানের প্রতি রাশিয়া খুবই সহানুভূতিশীল। যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হবে। এমনকী ইজরায়েল বাহিনী অস্ত্র ছেড়ে আত্মসমর্পণ করলে জীবন রক্ষা তো করাই হবে, একই সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ বাহিনীর সঙ্গে করা হবে বলেও বার্তা রুশ প্রেসিডেন্টের।

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ইজরায়েলের তিওরফে কোনও বার্তা দেওয়া হয়নি। তবে রাশিয়ার এহেন দাবি ইউক্রেন নাও মানতে পারে বলে মনে করছেন আন্তজাতিক বিশেষজ্ঞরা।
একাংশের কথায়, গত কয়েক বছর ধরে রাশিয়ার মতো সুপার পাওয়ারের সঙ্গে সমানে টক্কর দিচ্ছে ইজরায়েল। এমনকী বহু সময়ে ইজরায়েল বাহিনীর রণকৌশলে রাশিয়াকে পর্যন্ত ল্যাজে গোবরে হতে হয়েছে। এই অবস্থায় বাহিনীকে আত্মসমর্পণের নির্দেশ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট? অন্যদিকে একাংশের মতে, ইউক্রেনের পিছনে এতদিন আমেরিকার একটা বড় ভূমিকা ছিল। এখন তা নেই। ফলে চাপ বাড়ছে। এই অবস্থায় রাশিয়ার দাবি মেনে নেওয়া প্রবল বলছেন বিশ্লেষকরা।
Russia Ukraine War Update: কি বলছেন ট্রাম্প
গত কয়েকদিন ধরেই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে চর্চা চলছে। এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই প্রেক্ষাপটে শুক্রবার রাশিয়ার প্রসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন ডোনাল্ড ট্রাম্প। যেখানে যুদ্ধবিরতিতে যাওয়ার আবেদন জানানোর পাশাপাশি ইউক্রেনের বাহিনীর প্রাণরক্ষা দেওয়া হয় সেই আবেদনও পুতিনের কাছে জানান ট্রাম্প। তিনি জানান, ইউক্রেনের বাহিনীকে রাশিয়ান ফোর্স চারপাশে ঘিরে ফেলেছে। এই অবস্থায় ভয়ঙ্কর পরিস্থগিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।
Russia Ukraine War Update: যুদ্ধ বিরতির পথে হাঁটবে দুই দেশ?
বছরের পর বছর কাটছে। কিন্তু রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলছে। যদিও যুদ্ধ বিরতির পথে রাশিয়া এবং ইউক্রেন হাঁটতে ইতিমধ্যে রাজি হয়েছে। সরকারি ভাবে ঘোষণা না করলেও দু'দেশ সহমত জানিয়েছেন। এমনকী ট্রাম্পও জানিয়েছেন, যুদ্ধবন্ধ নিয়ে খুব শীঘ্রই বড় ঘোষণা হতে পারে।












Click it and Unblock the Notifications