ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা আরও বিধ্বংসী করে তুলতে হবে, পরামর্শ পুতিনপন্থীদের
ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা আরও বিধ্বংসী করে তুলতে হবে, পরামর্শ পুতিনপন্থীদের
২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের ওপর সামরিক অভিযান চালিয়েছে। ইউক্রেন কোনও রকমে সেই হামলা প্রতিহত করার চেষ্টা করেছে। সম্প্রতি ইউক্রেনের পাল্টা হামলায় কিছুটা বিপর্যস্ত রুশ সেনাবাহিনী। ইউক্রেন সেনাবাহিনীর আগ্রাসনে কয়েক ক্ষেত্রে রুশ সেনাদের পিছু হটতে হয়েছে। এর জেরে রাশিয়াপন্থী ও ক্রেমলিনপন্থী বিশেষজ্ঞদের সমালোচনার মুখে পড়তে হয়েছে রুশ সেনাবাহিনীকে।

হামলার উপযুক্ত জবাব1
শনিবার রুশ ভূখণ্ডের সঙ্গে যুক্তকারী গুরুত্বপূর্ণ ক্রেমলিন ব্রিজ ইউক্রেনের সেনাবাহিনী ধ্বংস করে দেয়। এরপরেই সোমবার রুশ বাহিনী ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমের সাংবাদিকরা ঘটনায় রুশ সেনাবাহিনীর প্রশংসা করে। রুশ সংবাদদাতারা জানিয়েছে, দীর্ঘ সামরিক হামলা সহ্যের পর অবশেষে রাশিয়ার সেনাবাহিনী পাল্টা আক্রমণ করেছে। এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রেমলিনের সঙ্গে রাশিয়ার মূলভূখণ্ডকে এই সেতু সংযুক্ত করেছে। ২০১৪ সালে এই সেতুট তৈরি হয়েছিল বলে জানা গিয়েছে।

রুশ সমর্থকদের যুক্তি
রাশিয়া পন্থী বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই সেতু ধ্বংসের উপযুক্ত মূল্য ইউক্রেনকে দিতে হবে। তাঁরা মনে করছেন, যে হারে সোমবার ভোর থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল রাশিয়া, সেই তীব্রতা বজায় রাখা। অনেকে আবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মিত্র শক্তির সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, রাশিয়ার এই মুহূর্তে ইউক্রেনের এই পদক্ষেপের কী সিদ্ধান্ত নেওয়া উচিত সেই বিষয়ে মিত্রশক্তির দৃষ্টিভঙ্গি পুতিনের জানা প্রয়োজন।

আগ্রাসন হারাচ্ছে রাশিয়া
পলিটিক্যাল থিঙ্ক-ট্যাঙ্কের প্রতিষ্ঠাতা তাতায়ানা স্ট্যানোভায়া সোমবার একটি প্রতিবেদনে জানিয়েছেন, ক্রমেই রুশ আগ্রাসন দুর্বল হয়ে পড়ছে। যার জেরেই ইউক্রেন পাল্টা আক্রমণ করতে পারছে। নিজেদের অঞ্চল পুনরুদ্ধার করতে পারছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভ্লাদিমির পুতিন যিনি এই সামরিক অভিযান শুরু করেছেন, তিনি বর্তমানে পরাজয়ের ভয় পাচ্ছেন। পুতিন আতঙ্ক থেকে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন বা ভুল সিদ্ধান্ত নিতে পারে যা যুদ্ধের ক্ষেত্রে রাশিয়ার বিপক্ষে যাবে।

ক্রেমলিন সেতু ধ্বংসে তীব্র প্রতিক্রিয়া
পুতিন সমর্থকরা গত কয়েক সপ্তাহ ধরেই ইউক্রেনের ওপর হামলার তেজ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন। ক্রেমলিনের সঙ্গে রাশিয়ার সংযোগকারী কের্চ ব্রিজে ইউক্রেনের বিস্ফোরণের পর পুতিন পন্থীরা রুশ সেনাবাহিনীর প্রবল সমালোচনা করেছেন। পুতিনকে তাঁরা ইউক্রেনের ওপর আরও আগ্রাসী হামলার পরামর্শ দিয়ছেন। ইউরোপের দীর্ঘতম এই সেতুটি আদতে রাশিয়ার সামরিক শক্তির প্রতীক। ইউক্রেনের বিস্ফোরণে কার্যত বিস্মিত ক্রেমলিন ও পুতিন পন্থীরা। সোশ্যাল মিডিয়ায় তাঁরা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, এবার দেখাতে হবে আমরাও হামলা করতে পারি।

ইউক্রেনে আরও ক্ষেপণাস্ত্র হামলার পরামর্শ
শনিবারের হামলার পর সোমবার ভোর থেকে রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালায়। ইউক্রেনের সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে, রাশিয়া ৭৫টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এই ঘটনায় ক্রেমলিন ও পুতিনপন্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। পুতিনপন্থী ক্রেমলিনের গভর্নর সের্গেই আকসিওনভ এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে সুসংবাদ বলে উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি বলেন, 'আশা করব এই হারেই রাশিয়া ইউক্রেনের ওপর হামলা বজায় রাখবে।'












Click it and Unblock the Notifications