India-Russia Relations: 'মেক ইন ইন্ডিয়া'র প্রভাব ভারতীয় অর্থনীতিতে পড়ছে! 'বন্ধু' মোদীর প্রশংসায় পুতিন
India-Russia Relations: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) প্রশংসা রুশ প্রেসিডেন্ট পুতিনের (Vladimir Putin)। একই সঙ্গে মেক ইন ইন্ডিয়ার সাফল্যের কথাও তুলে ধরলেন তিনি। রুশ প্রেসিডেন্টের কথায়, মোদীর মেক ইন ইন্ডিয়ার প্রভাব ভারতীয় অর্থনীতিতে পড়ছে।
সম্প্রতি মস্কোতে একটি অনুষ্ঠানে যোগ দেন ভ্লাদিমির পুতিন। আর সেই অনুষ্ঠানে একাধিক ইস্যুতে কথা বলেন তিনি। আর তা বলতে গিয়ে ভারতের প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট (India-Russia Relations)। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার বন্ধু! গত কয়েক বছর আগে একটি যোজনা শুরু করেছিলেন। যার নাম মেক ইন ইন্ডিয়া। আর তার প্রভাব ভারতীয় অর্থনীতিতে পড়ছে বলে মন্তব্য রুশ প্রেসিডেন্টের। তাঁর কথায়, অনেক ভালো কাজ হচ্ছে। আর তা দেখে শেখার কথাও বলছেন ভ্লাদিমির পুতিন।

পাশাপাশি দেশে তৈরি পণ্যের উপর জোর দেওয়ার কথাও ওই অনুষ্ঠানে বলেছেন তিনি। গত কয়েকদিন আগেই মার্কিন সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সফরে আমেরিকা এবং ভারতের সম্পর্ক আরও মজবুত হয়েছে বলে মত বিশ্লেষকদের। আর সেখানে দাঁড়িয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (India-Russia Relations) এহেন বার্তা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই রাশিয়ার সঙ্গে সম্পর্কের কথা তুলে ধরেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ভারত এবং রাশিয়ার সম্পর্ক খুবই মজবুত। দুই দেশের সম্পর্ক শুধুমাত্র প্রতিরক্ষার মধ্যেই সীমিত নেই, আর্থিক সম্পর্ক আরও মজুবুত করার পক্ষেও কথা বলেন বিদেশমন্ত্রী।

এমনকি ভারত এবং রাশিয়ার সম্পর্ক আরও মজবুত হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস অলিপাভ। আমেরিকার কাছাকাছি আসাতে ভারত এবং রাশিয়ার সঙ্গে সম্পর্কে ফাটল ধরবে? এই বিষয়ে উত্তর দিতে গিয়ে আলিপাভ জানিয়েছেন, আন্তর্জাতিক মহল রাশিয়ার বিরুদ্ধে নানা অভিযোগে সরব হয়। তবে ভারত এবং রাশিয়ার সম্পর্ক অটুট থাকবে বলেই মত তাঁর। আর এহেন বক্তব্যের মধ্যেই এবার মোদীর প্রশংসা ধরা পড়ল পুতিনের মুখে!












Click it and Unblock the Notifications