তাঁকে বিষ দেওয়া হতে পারে এই আশঙ্কায় ১০০০ দেহরক্ষীকে পাল্টালেন পুতিন
তাঁকে বিষ দেওয়া হতে পারে এই আশঙ্কায় ১০০০ দেহরক্ষীকে পাল্টালেন পুতিন
এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিটি কে? এই প্রশ্নের উত্তরে অনেকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম বলবেন৷ ন্যাটো, আমেরিকা, রাষ্ট্রসংঘ সবাইকে এক প্রকার অমান্য করে ইউক্রেন আক্রমণ করেছেন পুতিন৷ প্রায় ৩০ দিন হতে চলা এই যুদ্ধে নিজের শক্তিপ্রদর্শনের অনন্য নজির রাখছেন রাশিয়ার এই নেতা৷ সূত্রের খবর এ হেন পুতিনও রয়েছেন রীতিমতো ভয়ে৷ তিনি আশঙ্কা করছেন তাঁকে বিষ দেওয়া হতে পারে৷ এবং সে কারণেই নিজের ১০০০ দেহরক্ষীর এবং ব্যক্তিগত কর্মীদের সরিয়ে নতুন মুখ নিয়ে এসেছেন পুতিন৷

সম্প্রতি সংবাদমাধ্যমের প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফেব্রুয়ারিতে তার সমস্ত ব্যক্তিগত কর্মীকে বদল করেছেন৷ তবে এটি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার আগে বা পরে করা হয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, যাদের বরখাস্ত করা হয়েছে তাদের মধ্যে বাবুর্চি, ধোলাইকারী, দেহরক্ষী প্রভৃতি রয়েছে। ইউক্রেনীয় গোয়েন্দাদের মতে, ডেইলি মেইলের রিপোর্ট অনুযায়ী, পুতিনের বিষ-ভয় একেবারেই ভিত্তিহীন নয় কারণ মস্কোর অভিজাত অফিসাররা পুতিনকে 'বিষ' দেওয়ার ষড়যন্ত্র করছে এবং এটিকে দুর্ঘটনা হিসেবে আখ্যায়িত করার প্ল্যান আঁটছে বলে তারা দাবি করেছে।
ডেইলি মেইলের প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার 'প্রভাবশালী' ব্যক্তিদের একটি গ্রুপ প্রেসিডেন্ট পুতিনকে তাঁর পদ থেকে অপসারণের পরিকল্পনা শুরু করেছে। এমনকি তাঁরা ইতিমধ্যেই পুতিনের একজন উত্তরাধিকারীকেও চিহ্নিত করে ফেলেছে৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমের নিষেধাজ্ঞা মস্কোকে যথেষ্ট সমস্যায় ফেলছে৷ এটি রাশিয়ার অর্থনীতির জন্য খুব কঠিন সময়। ইউক্রেনের মতে, ফেডারেল সিকিউরিটি সার্ভিসের পরিচালক ৭০ বছর বয়সী আলেকজান্ডার বোর্টনিকভ পুতিনকে হত্যা করার পরিকল্পনার মূল চক্রীদের একজন। যদিও এফএসবি হল পুতিনের প্রধান সাহায্যকারী সংস্থাগুলির একটি। এবং ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার আগে বোর্টনিকভ এবং পুতিন একসঙ্গে কেজিবিতে একসঙ্গে কাজ করেছিল। এবং বোর্টনিকভ ও পুতিন যে একসঙ্গে কাজ করেছেন তা তাঁরা জানত, যদিও এগুলি ইউক্রেনে চলমান সঙ্কটকে প্রভাবিত করার জন্য গুজবও হতে পারে,
যদিও এইসব আলোচনা অনেকটাই প্রমাণহীন কারণ পুতিনের ব্যক্তিগত জীবন সবসময়ই রহস্যে আচ্ছন্ন থাকে। আবার যুদ্ধের পরিপ্রেক্ষিতে, অনেক বিশ্লেষক পুতিনের বিচক্ষণতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অনেকে দাবি করেছেন যে প্রাক্তন কেজিবি এজেন্ট গুরুতর অসুস্থতায় ভুগছেন। অন্যদিকে পুতিনের বান্ধবী বলে গুজব রয়েছে এরকম জিমন্যাস্ট আলিনা কাবায়েভাকে হিটলারের সঙ্গী ইভা ব্রাউনের তুলনা করে, পিটিশনে জিজ্ঞাসা করা হয়েছিল কেন সুইজারল্যান্ড পুতিন শাসনের সাহায্যকারীদের আশ্রয় দিচ্ছে।












Click it and Unblock the Notifications