Putin Praises Modi: ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইতি? সংকট মোচনে 'বন্ধু' মোদীতেই আস্থা পুতিনের
Putin appreciates Modi: রাশিয়ায় ব্রিকস সম্মেলনে আগামী সপ্তাহেই মুখোমুখি হবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Modi Putin Meet)। তার আগে মোদীর ভূয়সী প্রশংসা পুতিনের। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের (Russia Ukraine War) অবসান ঘটাতে ভারতের প্রধানমন্ত্রীর মতামতকেই গুরুত্ব পুতিনের।
বন্ধু মোদীর পরামর্শ মেনে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে যুদ্ধে ইতি টানতে চান পুতিন। মস্কোর কাছে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠকে একথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট (Russian President)। ভারতের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ বলে জানান তিনি। "যখনই কথা হয়েছে, ইউক্রেন সঙ্কট সমাধানের কথা বলেন মোদী, তাঁর আন্তরিক চেষ্টার জন্য ধন্যবাদ," বলেন পুতিন।

যুদ্ধ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে (USA and NATO) কাঠগড়ায় তুললেন পুতিন। তিনি বলেন,"ন্যাটো ও আমেরিকার প্ররোচনায় এই যুদ্ধ হয়েছে। যদিও রাশিয়ান সেনা বিশ্বের সবচেয়ে উন্নত সেনা। বিভিন্ন দেশকে আমেরিকা যুদ্ধে ঠেলে দিতে উসকানিমূলক বার্তা দিচ্ছে। আগুনে ঘি ঢেলেছে ন্যাটো।"
প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা দিয়ে এসেছে ভারত (India on Russia Ukraine War)। ইউক্রেন ও রাশিয়ার প্রেসিডেন্টদের সঙ্গে ফোনে কথাও বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত জুলাইতে রাশিয়া সফরের পর অগাস্টে ইউক্রেন সফরে যান মোদী। দু'দেশে গিয়েই শান্তির পক্ষে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
আর এবার যুদ্ধের সংকট কাটিয়ে উঠতে দিল্লির মুখাপেক্ষী মস্কো। বন্ধু মোদীর উপরই আস্থা পুতিনের। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হয় যুদ্ধ। রুশ ফৌজের রণসজ্জায় হার মানেনি ইউক্রেন। আন্তর্জাতিক মহল মনে করছে, ইউক্রেনকে সামরিকভাবে সহায়তা করে রাশিয়াকে একঘরে করে দেওয়ার প্রচেষ্টায় ছিল আমেরিকা। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের আগে সেই সংকট কাটাতে চায় ওয়াশিংটন।
এদিকে যুদ্ধ আবহের মাঝেই রাশিয়ার কাজান শহরে হতে চলেছে ষষ্ঠদশ ব্রিকস সম্মেলন (16th Brics Summit)। অক্টোবরের ২২-২৩ তারিখ এই সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
চলতি বছরে এই নিয়ে দু'বার রাশিয়া সফরে মোদী (Modi visit to russia)। গত জুলাইতেই দুই দিনের সফরে রাশিয়া গিয়েছিলেন মোদী। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর সেবারই প্রথম রাশিয়ার মাটিতে পা রাখেন নরেন্দ্র মোদী।
এবছরের ব্রিকস সম্মেলনের থিম বিশ্বব্যাপী উন্নয়ন ও নিরাপত্তা সুনিশ্চিতে বহুপাক্ষিকতার সশক্তিকরণ। বিশ্বব্যাপী নানান ঘটনা নিয়ে আলোচনার গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে এবারের ব্রিকস সম্মেলন। ব্রিকস দেশগুলির নেওয়া উদ্যোগ নিয়েও মূল্যায়ন হবে সামিটে। আলোচনা করা হবে অভাব-অভিযোগ নিয়েও।












Click it and Unblock the Notifications