Narendra Modi: মানুষের সেবায় জীবন উৎসর্গ করে দিয়েছেন',নৈশভোজে মোদীর প্রশংসায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
রাশিয়া সফর যথেষ্ট ইতিবাচক হল প্রধানমন্ত্রী মোদীর। রেডকার্পেটে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানো হয় রাশিয়ায়। সেখানে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে নৈশ ভোজ সারেন তিনি। দুই রাষ্ট্রপ্রধানকেই বেশ খোস মেজাজে দেখা গিয়েছিল নৈশভোজের আসরে।
প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেছেন পুতিন। তিনি বলেছেন এমন ব্যক্তি মেলা বিরল যিনি গোটা জীবন মানুষকে উৎসর্গ করেছেন। এদিকে প্রধানমন্ত্রী মোদীর রাশিয়া সফরের মধ্যে বড় পদক্ষেপ করেছে রাশিয়া। ইউক্রেনে সঙ্গে যুদ্ধে নিযুক্ত ভারতীয়দের অব্যহতি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ভারতীয়দেরও নিযুক্ত করেছিল রাশিয়া। সেই যুদ্ধে ইতিমধ্যেই ৪ ভারতীয় মারা গিয়েছে। ১০ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এখনও ৩০ থেকে ৪০ জন আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুতিনের সঙ্গে আলোচনায় বিষয়টি উত্থাপন করেছিলেন। তাতেই রাশিয়ান সেনায় নিযুক্ত ভারতীয়দের মুক্ত করা হয় বলে জানা গিয়েছে।
২০২২ সালেই রাশিয়ায় যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী মোদীর। কিন্তু সেসময় রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় আর সেই সফর সম্ভব হয়নি। ২০১৯ সালে শেষবার রাশিয়া সফর করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। তবে ২০২২ সালে সাংহাই কর্পোরেশন অরগানাইজেশন সামিটে মুখোমুখি হয়েছিলেন দুই নেতা।
প্রসঙ্গত উল্লেখ্য ইউক্রেনের সঙ্গে যুদ্ধা রাশিয়ান সেনাবাহিনীতে ভারতীয়দের নিয়োগ নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল। ভারতের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছিল যেন রাশিয়ান সেনাতে ভারতীয়দের নিয়োগ না করা হয়। তারপরে পুতিনের সঙ্গে আলোচনার পরেই রাশিয়ান সেনায় নিযুক্ত ভারতীয়দের মুক্ত করা হয়েছে।
এদিকে রাশিয়ায় মোদীর আগমন নিয়ে ঘুম উড়েছিল আমেরিকার। ইউক্রেনের সঙ্গে যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি হয়েছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সাহায্য করেছিল আমেরিকা। মূলত ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্তি করার চেষ্টা নিয়েই রাশিয়ার সঙ্গে বিরোধ তৈরি হয়েছিল।
আজ আবার পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুতিন-মোদীর বৈঠকের দিকে নজর রয়েছে পশ্চিমের দেশগুলির। জানা গিয়েছে এই শীর্ষ সম্মলনে ভারত এবং রাশিয়ার মধ্যে একাধিক দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হবে এবং দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কথা বলা হবে। সেদিকে নজর রয়েছে গোটা বিশ্বের।












Click it and Unblock the Notifications