ইউক্রেনে গণহত্যা চালাচ্ছে পুতিন, মুছে ফেলতে চাইছে ইউক্রেনবাসীদের, বললেন বাইডেন

ইউক্রেনে গণহত্যা চালাচ্ছে পুতিন, মুছে ফেলতে চাইছে ইউক্রেনবাসীদের, বললেন বাইডেন

এবার রাশিয়ার গণহত্যা নিয়ে সরাসরি মুখ খুললেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার বাইডেন বলেছেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে গণহত্যা চালাচ্ছে পুতিনের সেনাবাহিনী। ইউক্রেনবাসির অস্তিত্বই মুছে ফেলার চেষ্টা করছেন পুতিন। বাইডেন বলেন, 'হ্যাঁ, আমি এটিকে গণহত্যা বলছি৷' ওয়াশিংটনে ফিরে যাওয়ার জন্য এয়ার ফোর্স ওয়ানে চড়ার আগে আইওয়াতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুতিন বলেন, 'হ্যাঁ রাশিয়া ইউক্রেনে যেটা চালাচ্ছে তা গণহত্যা। এটি এখন পরিষ্কার হয়ে গিয়েছে যে পুতিন ইউক্রেনীয়দের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করছেন।'

ইউক্রেনে গণহত্যা চালাচ্ছে পুতিন, মুছে ফেলতে চাইছে ইউক্রেনবাসীদের, বললেন বাইডেন

এর আগে আইওয়াতে একটি ইভেন্টে, যুদ্ধের ফলে বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে বলেছিলেন বিডেন। যেখানে তিনি ইঙ্গিত দেন যে পুতিন ইউক্রেনের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছেন। কিন্তু এ বিষয়ে কোনও বিশদ বিবরণ দেননি বাইডেন৷ তবে ইউক্রেন প্রসঙ্গে বাইডেন বলেন, তিনি বা তাঁর প্রশাসন রাশিয়ার নতুন নৃশংসতার জন্য ইউক্রেনকে সহায়তা করছেন না৷ বরং যুদ্ধের শুরু থেকেই তাঁরা ইউক্রেনের পা রয়েছেন৷ সমস্ত সহায়তা দিচ্ছেন৷ ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কিও বাইডেনের এই বক্তব্যের প্রশংসা করেছেন৷ টুইটে জেলেনস্কি লিখেছেন, বাইডন একজন সত্যিকারের নেতা অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তাঁকে ধন্যবাদ।

একই সঙ্গে জেলেনস্কি বলেছেন, 'আমরা এখন পর্যন্ত প্রদত্ত মার্কিন সহায়তার জন্য কৃতজ্ঞ এবং রাশিয়ার আরও নৃশংসতা প্রতিরোধ করার জন্য আমাদের জরুরিভাবে আরও ভারী অস্ত্রের প্রয়োজন।' যদিও এদিন বিডেন বলেছেন যে রাশিয়ার আচরণ গণহত্যার আন্তর্জাতিক মান পূরণ করেছে কিনা তা সিদ্ধান্ত নেওয়ার জন্য আইনজীবীদের উপর নির্ভর করবেন তাঁরা। যেরকম গণহত্যার কথা ইউক্রেনীয় কর্মকর্তারা দাবি করেছেন, তবে তিনি এও বলেছেন যে ইউক্রেনের দাবি তাঁর কাছে সত্যি বলেই মনে হচ্ছো৷ বাইডেন বলেন, ইউক্রেনে রাশিয়ার সেনা যে ভয়ঙ্কর জিনিসগুলি ঘটিয়েছে তার আরও প্রমাণ সামনে আসছে, এবং আমরা রাশিয়ার ধ্বংসযজ্ঞ সম্পর্কে আরও তথ্য পাচ্ছি। যা আইনজীবীদের আন্তর্জাতিকভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যে এটি গণহত্যা কিনা!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+