Putin in Crisis: জালিয়াত থেকে বিদ্রোহীদের প্রধান! পুতিনকে চ্যালেঞ্জ করা ব্যক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য
তাঁর লোকেদের ওপরে হামলার অভিযোগের একদিন পরে রাশিয়ার ভাড়াটে সেনা ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন রাশিয়ার সামরিক নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি শেষ পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারিও দেন। যা নিয়ে পুতিন বলেছেন বিশ্বাসঘাতকতার সামিল (Putin in Crisis)।
আগে বড় ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন ইয়েভজেনি প্রিগোজিন। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে তিনি হয়ে ওঠেন সামরিক বাহিনীর কড়া সমালোচক। শুক্রবার সেই ব্যক্তিই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রেসিডেন্ট পুতিনকে (Putin in Crisis)। প্রিগোজিন একজন বিলিয়নিয়ার হিসেবে পরিচিত হলেও, কন্ট্রাক্টর হিসেবে সম্পদের পরিমাণ বাড়িয়েছে। তবে তাঁর সম্পদের পরিমাণ অজানা।

ষাট পেরিয়ে যাওয়া ইয়েভজেনি প্রিগোজিন রাশিয়ার ভাড়াটে সেনা ওয়াগনারের প্রতিষ্ঠা করেন। তিনিই বাখমুত-সহ ইউক্রেনের কয়েকটি প্রধান শহর দখলে নেতৃত্ব দিয়েছিলেন। যে কারণে দেশের মানুষের প্রশংসাও অর্জন করেন তিনি।
ওয়াগনার ইউক্রেনের সঙ্গে যুদ্ধে এমন একটা সময় সেনার মতোই কাজ করেছিলেন, যখন ইউক্রেনের হামলায় রাশিয়ার সেনা দিশাহীন এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল সেনাবাহিনীর (Putin in Crisis)। গত মা মাসে সাক্ষাৎকারে ইয়েভজেনি প্রিগোজিন বলেছিলেন, তিনি প্রায় ৫০ হাজার আসামীকে নিয়োগ করেছিলেন, যাঁদের মধ্যে বাথমুটে মৃতের সংখ্যাটা প্রায় ১০ হাজারের মতো।

১০ বছর আগে ২০১৩ সালে ওয়াগনার গ্রুপের গঠন। ২০২২-এ গ্রুপটি একটি কোম্পানি হিসেবে নথিভুক্ত হয়। সদর দফতর সেন্ট পিটার্সবার্গ। ইউএস সিকিউরিটি কাউন্সিলের দাবি এই গ্রুপের ৮০ শতাংশের বেশি মানুষ অপরাধী। এর মধ্যে প্রাক্তন সেনারাও রয়েছে।
একটা সময়ে রাশিয়ার প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে ছিলেন ইয়েভজেনি প্রিগোজিন। পুতিনের নিজের শহর সেন্ট পিটার্সবার্গেরই বাসিন্দা তিনি। তবে সোভিয়েত আমলে জালিয়াতি ও চুরির দায়ে দোষী সাব্যস্ত হয়ে প্রায় এক দশক জেলে ছিলেন তিনি। তিনিই এখন চ্যালেঞ্জ জানাচ্ছেন দেশের সামরিক বাহিনীকে (Putin in Crisis)।












Click it and Unblock the Notifications