Putin in Crisis: বিদ্রোহ ঘোষণা বিশ্বাসঘাতকতা, বললেন পুতিন! ওয়াগনার প্রধানকে গ্রেফতারের নির্দেশ রাশিয়ার
রাশিয়ার সরকারি সেনাবাহিনীর বিরুদ্ধে ওয়ানগার গ্রুপ সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেছে। ইতিমধ্যে তারা একাধিক শহর দখল করেছে বলেও বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। প্রেসিডেন্ট পুতিন ইয়েভজেনি প্রিগোজিনে সশস্ত্র বিদ্রোহকে পিছন থেকে ছুরি ( Putin in Crisis) বলে মন্তব্য করেছেন।
বিদ্রোহীদের বাগে আনতে সরকারি বাহিনী তৎপরতা শুরু করেছে। রাশিয়ার সেনাবাহিনী বলেছে ওয়াগনার যোদ্ধা যারা বিদ্রোহ থেকে সরে আসবে, তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে, ইয়েভজেনি প্রিগোজিন ওয়াগনার গ্রুপের ভাড়াটে সেনাদের উদ্দেশে বলেছেন, তাদের নেতা অপরাধমূলক দুঃসাহসিক কাজে টেনে নিয়ে যাচ্ছেন।

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষমন্ত্রকের তরফে ওয়াগনার ভাড়াটে সেনাদের উদ্দেশে বলা হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থাগুলির সঙ্গে তারা যেন যোগাাযোগ করে। রাশিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ওয়াগনার গ্রুপ রাশিয়ার তিনটি হেলিকমপটারকে ভূপাতিত করেছে ( Putin in Crisis) ।
দক্ষিণ রাশিয়ার শহর রোস্তভ শহরের দখল দেওয়ার দাবি করে সেখানকার ছবি পোস্ট করেন ওয়াগনার গ্রুপের ইয়েভজেনি প্রিগোজিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইয়েভজেনি প্রিগোজিনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে রাশিয়ার সরকার। প্রেসিডেন্ট পুতিন ইয়েভজেনি প্রিগোজিনের বিদ্রোহকে পিছন থেকে ছুরি মারা বলে মন্তব্য করেছেন।

ওয়াগনার প্রধান প্রিগোজিন দক্ষিণ রাশিয়ার রোস্তভ দখল করার পরে সেখাানকার সামরিক সদর দফতর থেকে দাবি করেছিলেন শহর তাদের দখলে চলে এসেছে। অন্যদিকে রাশিয়ার বাহিনীও সেন্ট পিটার্সবার্গে ওয়াগনার গ্রুপের সদর দফতরে প্রবেশ করে।
রোস্তভ দখল করার পরে বিদ্রোহীরা ভোরোনেজ শহরের দিকে পা বাড়িয়েছে। এই শহর মস্কো থেকে গাড়িতে ছয় ঘন্টার পথ। ক্ষুব্ধ প্রেসিটেন্ট পুতিন দেশের মানুষকে ওয়াগনার বিদ্রোহ দমন করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, রুশ বাহিনী ও জনগণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা বিদ্রোহীদের শাস্তি দেওয়া হবে।
পুতিন বলেছেন ওয়াগনার প্রধান ব্যক্তিগত উচ্চাকাঙ্খা থেকে রাশিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। ওয়াগনারের বিদ্রোহ রাশিয়ার কাছে হুমকি। সরকার কঠের পদক্ষেপ গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। রুশ প্রেসিডেন্ট বলেন, জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে গৃহযুদ্ধ হতে দেওয়া যাবে না।












Click it and Unblock the Notifications