কোয়াড বৈঠকে যোগ দিয়ে জাপানে মোদী, কর্পোরেট জায়ান্টদের সঙ্গে হবে বিশেষ সাক্ষাৎ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুই দিনের জাপান সফর আজ শুরু হল। মূলত কোয়াড দেশগুলির বৈঠকে যোগ দিতেই তিনি গিয়েছেন এই জাপান সফরে। তবে অন্যরকম পরিকল্পনাও রয়েছে।

লক্ষ্য কী ?
জাপানের অর্থনীতি দুর্দান্ত। তাই সেখানকার কর্পোরেট জায়ান্টরা যদি ভারতে বিনিয়োগ করেন তাহলে দেশের ভালো হবে। তাই তিনি সেই পরিকল্পনা নিয়েও তিনি এই ছোট কিন্তু কাজে ভরতি সূচী নিয়ে এশিয়ার এই অন্যতম শক্তিশালী দেশে তিনি গিয়েছেন।

মোদীর নির্ঘণ্ট কেমন ?
দুদিনের জাপান সফরের সময় প্রধানমন্ত্রী মোদীর সফরসূচীর একটি বিশদ নির্ঘণ্ট এখানে দেওয়া হল।
২৩ মে
এদিন সকাল ৭.৫০ ( সকাল ৮.২০ ভারতীয় সময়) টোকিওতে পৌঁছান মোদী।
সকাল ৮.৩০এ ভারতীয় প্রবাসীরা স্বাগত জানান তাঁকে।
দুপুর ২টার পর এনইসি কর্পোরেশনের চেয়ারম্যান নোবুহিরো এন্ডো, ইউনিক্লো সিইও তাদাশি ইয়ানাই, সুজুকি মোটর কর্পোরেশনের উপদেষ্টা ওসামু সুজুকি এবং সফটব্যাঙ্ক গ্রুপ কর্পোরেশনের বোর্ডের পরিচালক মাসায়োশি সন সহ ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক।
বিকেল সাড়ে ৪টে - মার্কিন প্রেসিডেন্ট বাইডেন কর্তৃক ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক চালু
বিকেল সাড়ে ৫ টা - জাপানি ব্যবসায়ী নেতাদের সাথে গোলটেবিল বৈঠক
সন্ধ্যা সারে ৭টা ভারতীয় সম্প্রদায়ের সাথে কথাবার্তা
২৪ মে
সকাল ১০.১৮ মিনিটে কোয়াড নেতাদের সঙ্গে গ্রুপ ছবি তুলবেন।
সকাল ১০.২৫এ কোয়াড সামিট শুরু হবে।
দুপুড়ে সাড়ে ১২টাতে- কোয়াড ফেলোশিপের সূচনা হবে।
দুপুর পৌনে একটা - জাপানের প্রধানমন্ত্রী কিশিদা আয়োজিত কোয়াড লাঞ্চ।
দুপুর ২.৩০ মিনিটে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক।
বিকাল ৪টায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক।
সন্ধ্যা ৬.১০ মিনিটে জাপানের প্রধানমন্ত্রী কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক।

সোমবারের কাজ কী কী ?
জাপানের কর্পোরেট সংস্থা সুজুকি, সফটব্যাঙ্কের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি কোয়াড সম্মেলনের জন্য টোকিওতে দুদিনের সফরে রয়েছেন, আজ তার সফর শুরু করবেন এনইসি কর্পোরেশনের চেয়ারম্যান নোবুহিরো এন্ডো, ইউনিকলোর সিইও তাদাশি ইয়ানাই, সুজুকি মোটর কর্পোরেশনের উপদেষ্টা ওসামু সুজুকি সহ ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকের মাধ্যমে। সফটব্যাঙ্ক গ্রুপ কর্পোরেশন বোর্ডের পরিচালক মাসায়োশি সনও থাকবেন সেখানে।
মঙ্গলবার তিনি ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে অনুষ্ঠিত কোয়াড সামিটে যোগ দেবেন। এছাড়া তিনি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অস্ট্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

কী বলেছেন নরেন্দ্র মোদী ?
মোদী টুইট করেছেন যে , জাপানের ভারতীয়রা ভিন্ন ক্ষেত্রে অগ্রণী অবদান রেখেছে এই দেশে। তাদের শিকড় রয়েছে ভারতে। তাঁদের উষ্ণ অভ্যর্থনার জন্য আমি জাপানে ভারতীয় প্রবাসীদের ধন্যবাদ জানাই।












Click it and Unblock the Notifications