বিয়ের হ্যাটট্রিক ৬৫ বছরের ইমরান খানের, কার সঙ্গে নিকাহ করলেন তিনি
ইমরান আধ্যাত্মিক গাইড হিসাবে পরিচিত মধ্য চল্লিশের বুশরা মানেকাকে নিকাহ করলেন। রবিবার নিদের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের তরফে বিয়ের সত্যতা স্বীকার করে স্যোশাল মিডিয়ায় ছবি দেওয়া হয়েছে।
মাসখানেক ধরে জল্পনা চলছিল পাকিস্তানে। তেহরিক ই ইনসাফ দলের প্রতিষ্ঠাতা ইমরান খান ফের একবার নিকাহ করতে পারেন। এর আগে দুবার সম্পর্ক টেঁকেনি। তবে বছর পয়ষট্টির একমাত্র বিশ্বকাপজয়ী পাকিস্তানি অধিনায়ক এই বয়সে ঝুঁকি নেবেন কিনা তা নিয়ে অনেকে সন্দিহান ছিলেন। তবে মাঠে যেভাবে পাকিস্তানকে ঝুঁকি নিয়ে বহু ম্যাচ জিতিয়েছেন, সেভাবেই বিয়ের হ্যাটট্রিকও করে ফেললেন ইমরান খান।

ইমরান আধ্যাত্মিক গাইড হিসাবে পরিচিত মধ্য চল্লিশের বুশরা মানেকাকে নিকাহ করলেন। রবিবার নিদের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের তরফে বিয়ের সত্যতা স্বীকার করে স্যোশাল মিডিয়ায় ছবি দেওয়া হয়েছে।
Wishing Chairman @ImranKhanPTI and his wife a happy married life . May Allah bless the couple. #MubarakImranKhan pic.twitter.com/BYHQ9CCaA8
— PTI (@PTIofficial) 18 February 2018
পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক থেকে দুঁদে রাজনীতিক হওয়া ইমরান খান রবিবার লাহোরে এক ঘরোয়া অনুষ্ঠানে বুশরাকে নিকাহ করেন। পিটিআই মুখপাত্র ফাওয়াদ চৌধুরী টুইটে একথা জানিয়েছেন।
এর আগে ১৯৯৫ সালে জেমাইমা গোল্ডস্মিথকে বিয়ে করেন ইমরান খান। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। তারপরে ২০১৫ সালে টিভি উপস্থাপিকা রেহম খানকে নিকাহ করেন। তবে এবার মাত্র দশমাসের মধ্যেই বিচ্ছেদ হয়। তারপর মাঝে কয়েক বছরের বিরতিতে রাজনৈতিক জীবন নিয়ে দারুণ ব্যস্ত ছিলেন ইমরান।
মাঝে পেশায় বুশরার কাছে মানসিক স্থিতি ঠিক করতে গিয়েছিলেন। সেখানেই আলাপের পর ইমরানের মনে ধরে বুশরাকে। গত জানুয়ারিতে বিয়ের প্রস্তাব দেন ইমরান। তবে তখন বুশরা সম্মতি না জানিয়ে সময় চেয়ে নেন। বিবাহ বিচ্ছেদ হওয়া বুশরার পাঁচ সন্তান রয়েছে। তাদের থেকে সম্মতি নিয়ে তারপরই রবিবার ইমরানের নিকাহ-র খবর সামনে এসেছে।












Click it and Unblock the Notifications