মাংসের বিজ্ঞাপনে গণেশ, অগ্নিশর্মা অস্ট্রেলিয়ার হিন্দু সম্প্রদায়
মাংসের বিজ্ঞাপনে গণেশ, অস্ট্রেলিয়ায় এমন একটি বিজ্ঞাপন ঘিরে তীব্র ক্ষোভপ্রকাশ করল সেখানকার হিন্দু সম্প্রদায়।
মাংসের বিজ্ঞাপনে গণেশ। অস্ট্রেলিয়ায় এমন একটি বিজ্ঞাপন ঘিরে তীব্র ক্ষোভপ্রকাশ করল সেখানকার হিন্দু সম্প্রদায়। অবিলম্বে বিজ্ঞাপনটি বন্ধ করারও দাবি জানিয়েছে অস্ট্রেলিয়ার হিন্দু সম্প্রদায়। অবশ্য এতকিছুর পরেও মিট অ্যান্ড লাইভস্টক অস্ট্রেলিয়া এই বিজ্ঞাপন তুলে না নেওয়ার অন্য যুক্তি দিয়েছেন।

বিজ্ঞাপনে দেখা যাচ্ছে গণেশ সহ বিভিন্ন ধর্মের দেবতারা যেমন যীশু খ্রিস্ট, বুদ্ধ, থোর ও জিউস একই টেবিলে বসে ভেড়ার মাংস খাচ্ছেন। এই বিজ্ঞাপনটি দেখানো মাত্রই প্রতিবাদের ঝড় ওঠে অস্ট্রেলিয়ায়। সংস্থার পক্ষ থেকে বলা হয়, এমন মাংস, যা সবাই খেতে পারে। এখানে সবাই বলতে সংস্থা সমস্ত ধর্মের মানুষকেই বোঝাতে চেয়েছে। দেখে নিন সেই বিজ্ঞাপন।
এই বিজ্ঞাপন দেখানো মাত্রই প্রতিবাদের ঝড় তোলে অস্ট্রেলিয়ার হিন্দুরা। সেইসঙ্গে অবিলম্বে বিজ্ঞাপনটি বন্ধ করারও দাবি জানায় ইন্ডিয়াল সোসাইটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। সংগঠনের মুখপাত্র নীতীন বশিষ্ঠ জানিয়েছেন, এই বিজ্ঞাপনে হিন্দু দেবতা গণেশকে টেনে আনা খুবই অশোভন। বিজ্ঞাপনে দেখানো হয়েছে গণেশ ভেড়ার মাংস খাচ্ছেন এবং নিজের জন্য বিপনী কৌশল তৈরি করছেন। এই ধরনের বিজ্ঞাপন মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন নীতীন বশিষ্ঠ।
এই বিতর্কের মধ্যেই সংস্থার অ্যান্ড্রু হোউয়ি জানিয়েছেন, আজকের দিনে যেখানে ধর্ম, জাত- পাত নিয়ে হানাহানি হচ্ছে , সেখানে বলা হচ্ছে, এই ভেড়ার মাংসই সমস্ত মানবজাতিকে এক করতে পারে। অস্ট্রেলিয়ায় ভেড়ার মাংস খুবই প্রচলিত এবং সেই ধারা এগিয়ে নিয়ে যেতেই এই বিজ্ঞাপনী কৌশল করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। কোনও ধর্ম বা সম্প্রদায়কে আঘাত করতে এই বিজ্ঞাপন সম্প্রচার করা হয়নি বলে সাফাই দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications