'চপ্পল চোর পাকিস্তান'! পাক দূতাবাসে জুতো উপহার কয়েক প্রতিবাদীর
৫ ডিসেম্বর পাকিস্তানের জেলে বন্দি কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করতে যায়ন তাঁর মা ও স্ত্রী। কিন্তু, সিকিউরিটি চেকের নামে কুলভূষণের মা ও স্ত্রী-র পা থেকে জুতো খুলে নেয় পাকিস্তানের নিরাপত্তারক্ষীরা।
পাকিস্তানকে চপ্পল চোর বলে প্রতিবাদে সরব হল কয়েকজন যুবক। এঁদের মধ্যে কয়েক জন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। আর কয়েক জন বালুচ বংশোদ্ভূত। এরা সকলেই ৭ জানুয়ারি ওয়াশিংটনে পাক দূতাবাসের বাইরে এই বিক্ষোভ দেখায়। কুলভূষণ যাদবের পরিবারের চপ্পল কেড়ে নেওয়ার জন্য এই প্রতিবাদ বলে জানান বিক্ষোভকারীরা।

পাক দূতাবাসে কয়েক জোড়া জুতোও উপহার দেন তাঁরা। কুলভূষণের মা ও স্ত্রী-র সঙ্গে যে কদর্য ব্যবহার করা হয়েছে তাতে ধিক্কার জানানোর ভাষা নেই বলেও তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। এক অসহনীয় পরিস্থিতির মধ্যে যখন গোটা পরিবার তখন দুই মহিলার পা থেকে জুতো খুলে নিয়েছে পাকিস্তান। একে 'চপ্পল চুরি' ছাড়া আর কী বলা যেতে পারে?
পাক দূতাবাসের সামনে এই বিক্ষোভ কুলভূষণের পরিবারকে সমর্থনের জন্য বলেই এই বিক্ষোভকারীরা জানিয়য়েছেন। এক বিক্ষোভকারী ক্ষোভ ,উগরে দিয়ে বলেন, 'দুই মহিলার পা থেকে চপ্পল খুলে নেওয়ার আগে পাকিস্তান ভাবল না এই দু'জনে কী প্রকার অসহনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে।'
বিক্ষোভককারীরা বলেন, 'সকলের জানা উচিত পাকিস্তান কী রকম সঙ্কীর্ন মানসিকতা নিয়ে চলে'। ২৫ ডিসেম্বর পাকিস্তানের জেলে বন্দি কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করতে যায়ন তাঁর মা ও স্ত্রী। কিন্তু, সিকিউরিটি চেকের নামে কুলভূষণের মা ও স্ত্রী-র পা থেকে জুতো খুলে নেয় পাকিস্তানের নিরাপত্তারক্ষীরা। এমনকী কুলভূষণের স্ত্রী-র মঙ্গল সূত্রও নিয়ে নেওয়া হয়। পরে পাকিস্তান জানায় কুলভূষণের স্ত্রী ও মা-এর জুতোর তলায় ধাতব জাতীয় জিনিস পাওয়া গিয়েছে।
ভারতীয় গুপ্তচর সংস্থা র'-এর হয়ে চরবৃত্তির অভিযোগে পাকিস্তানের জেলে বন্দি কুলভূষণ। তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে পাক আদালত। যদিও, এই রায়ের উপরে স্থগিতাদেশ দিয়ে রেখেছে আন্তর্জাতিক আদালত।












Click it and Unblock the Notifications