Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bangladesh: পদত্যাগ করুন 'খুনি' ইউনূস, মার্কিন মুলুকে পোস্টার নিয়ে বাংলাদেশিদের বিক্ষোভ-ধিক্কার

সুদূর মার্কিন মুলুকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান তুলে বিক্ষোভ দেখালেন আওয়ামী লিগ ও তার সহযোগী সংগঠনগুলি। এদিন ওয়াশিংটনের ব্লেয়ার হাউসের বাইরে ইউনূসের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়, তাঁকে ধিক্কার জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকালে এই ঘটনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বাংলাদেশে বিএনপির মদতে সরকারের প্রধান উপদেষ্টা পদে বসলেও বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের একাংশের সমর্থন যে ইউনূস পাচ্ছেন না, সেটা ফের একবার সামনে এল। এদিন আওয়ামী লিগ পন্থীরা ইউনূসের পদত্যাগ চাইলেন, বিচার চাইলেন ও শেখ হাসিনাকে ফের একবার দেশে ফেরত আনার দাবি জানালেন। এমনকী ইউনূসের বিরুদ্ধে হিন্দুদের খুনের অভিযোগ তুলেও এদিন স্লোগান দেওয়া হয়েছে।

Bangladesh -

বিক্ষোভকারীরা বলেছেন, আমরা বাংলাদেশকে সমর্থন করতে এসেছি। আমরা বিচার চাই। বাংলাদেশে যা চলছে তা মেনে নেওয়া যায় না। কোনও নিরাপত্তা নেই, মানুষ নির্বিচারে খুন হচ্ছেন। খুব খারাপ অবস্থা এখন বাংলাদেশের। তাঁদের কথায়, ৫ অগাস্টের পর থেকে অসাংবিধানিকভাবে মহম্মদ ইউনূস জঙ্গিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন। বিশেষ করে হিন্দু নিধন যজ্ঞ চলছে বাংলাদেশে। জঙ্গিগোষ্ঠী গণতন্ত্রে বিশ্বাসী নয়। তাই আমরা বিচার চাই। নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প এখানে রয়েছেন। আমরা তাঁদের দৃষ্টি আকর্ষণ করছি।

গত বছরের আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সামনে রেখে উৎখাত হতে হয় তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। শুধু তাই নয়, প্রাণ হাতে নিয়ে তাঁকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। সেই সময় সরকার বিরোধী আন্দোলনে কয়েকশো লোকের প্রাণ যায়। হাসিনা চলে যাওয়ার পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস।

তবে বাংলাদেশের নতুন তত্ত্বাবধায়ক সরকার আসার পর থেকেই সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচারের মাত্রা বহুগুণ বেড়ে গিয়েছে। শুধু অত্যাচার নয়, বেছে বেছে হিন্দুদের দেশের বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উল্টোদিকে মহম্মদ ইউনূসের সরকার বারবার সেই অত্যাচারের কথা অস্বীকার করে এসেছে।

ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ যান এবং বিপাক্ষিক বৈঠক করে এই বিষয়টিতে ইউনূসের সরকারকে ব্যবস্থা নিতে বলেন। কিন্তু তারপরও অত্যাচার থামেনি। শুধু বাংলাদেশি হিন্দু নয়, আওয়ামী লীগের নেতা-কর্মী, সমর্থকদের ওপরেও পাশবিক অত্যাচারের অভিযোগ উঠেছে।

গত সপ্তাহে ঢাকায় বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবর রহমানের বসত বাড়িতে পর্যন্ত হামলা চালিয়ে সেটিকে ধ্বংস করা হয়েছে। চারিদিক ভেঙে তছনছ করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। বাড়ির বহু মূল্যবান সামগ্রী এবং আসবাবপত্র নিয়ে চলে গিয়েছে বাংলাদেশিরা।

ভারতের তরফে বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবর রহমানের বাড়িতে হামলার ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, নিপীড়ন এবং দেশ দখলের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে যিনি স্বাধীনতা এনে দিয়েছিলেন, সেই শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বসতবাড়িতে হামলা চালানো হয়েছে। অত্যন্ত নিন্দনীয়। যাঁরা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে সম্মান করেন এবং বাংলা এবং বাঙালি সত্ত্বা নিয়ে গর্ব করেন এবং এসবের গুরুত্ব বোঝেন, তাঁদের প্রত্যেকের কাছে এই বিষয়টি লজ্জার। এই ধরনের হামলার কড়া প্রতিবাদ হওয়া প্রয়োজন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+