Bangladesh: ‘সকল ধর্মের অধিকার রক্ষা করুন’, ইউনূস সরকারকে কড়া বার্তা আমেরিকার
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হিংসার মধ্যে, জাতিসংঘ ঢাকাকে ধর্ম নির্বিশেষে সকল বাংলাদেশী নাগরিকের মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে বলেছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) জেক সুলিভানের সাথে ফোনালাপের সময় এই বিষয়ে কথা উঠেছে বলেই জানা যাচ্ছে। নাকি বার্তা এতটাই জোরাল ছিল যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
হোয়াইট হাউস থেকে জেক সুলিভান এবং মহম্মদ ইউনূস টেলিফোনিক আলাপ চারিতা করেন। এক বিবৃতিতে সেই সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে, "উভয় নেতাই ধর্ম নির্বিশেষে সকল মানুষের মানবাধিকারকে সম্মান ও রক্ষা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন"।

জো বাইডেন-এর কাছ থেকে ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করার এক মাসেরও কম সময়ে মধ্যে এই টেলিফোনিক বার্তাটি সম্পন্ন হল। স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে, ২০ জানুয়ারি দায়িত্বভার গ্রহণের পর, ট্রাম্প অবশ্যই বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির বিষয়ে কড়া পদক্ষেপ নেবেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দিকে যে নজর রাখছেন ট্রাম্প, তা এই একটি ফোন কলেই প্রমাণিত।
হোয়াইট হাউস তরফে এও জানা যাচ্ছে, ফোনে কথোপকথনের সময় সুলিভান মহম্মদ ইউনূসকে ধন্যবাদও জানিয়েছেন কঠিন সময়ে সরকারের দায়িত্ব কাঁধে নেওয়া জন্যে।
প্রসঙ্গত, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসার পাশাপাশি মন্দিরে হামলার ঘটনা ঘটতে শুরু করে।
গত ১৩ ডিসেম্বর সেই সংক্রান্ত বিষয়েই, হোয়াইট হাউস জানায় যে, রাষ্ট্রপতি জো বাইডেন বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য দেশটির অন্তর্বর্তী সরকারকে দায়বদ্ধ করবে।
এর পর মাঝে পেরিয়ে গিয়েছে ১০-১২ দিন। বাংলাদেশের পরিস্থিতি এতটুকুও বদলায়নি। সেখানে হিন্দুদের ওপর অত্যাচার চলেই যাচ্ছে অবিরত। আর তাই এবার ফের একবার ফোন এলো হোয়াইট হাউস থেকে। ফোন করলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
এপ্রসঙ্গে, অ্যাডভোকেসি গ্রুপ হিন্দু অ্যাকশন বলেছে যে হিন্দুদের বিরুদ্ধে নৃশংস হামলার উদ্বেগজনক প্রতিবেদনগুলি, বিশেষ করে গত দুই সপ্তাহে, ক্ষতিগ্রস্তদের কাছ থেকে সাহায্যের জন্য মরিয়া আবেদন সব দিকে নজর রাখছে মার্কিন মুলুক।
হিন্দু অ্যাকশনের নির্বাহী পরিচালক উৎসব চক্রবর্তী বলেছেন, বাংলাদেশে গত সাড়ে পাঁচ মাসে যা ঘটেছে তা স্পষ্টভাবে প্রতিফলিত করে যে "মহম্মদ ইউনূস জামায়াতে ইসলামিতে তার সহযোগীদের আটকাতে ব্যর্থ হয়েছেন। যা এখন সারা দেশে চলছে, মন্দির জ্বালাচ্ছে, হত্যা করছে, হিন্দু সম্প্রদায়ের পুরোহিত ও নেতাদের বন্দী করে তাদের বিরুদ্ধে অত্যাচার করছে, তা সেখানের সার্বিক পরিস্থিতিকে ব্যক্ত করছে। তাই এবার সেই সব থামাতে বাহ্যিক শক্তির প্রয়োজন"।
স্বাভাবিক ভাবেই এত কিছুর পরে সুলিভানের ফোন যে বেশ তাৎপর্যপূর্ণ, তা বলাই যায়।












Click it and Unblock the Notifications