Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নারী পুরুষে ব্যাপক বৈষম্য, লিঙ্গ সমতায় শেষে স্থান ভারতের

লিঙ্গ সমতার দিক থেকে ভারত একদম শেষের দিকে রয়েছে। ভারত রয়েছে ১৩৫ তম স্থানে। অর্থনৈতিক অংশগ্রহণ এবং সুযোগ দেওয়ার ক্ষেত্রে ভালো জায়গায় রয়েছে ভারত। গত বছরের থেকে পাঁচ স্থান উপরে উঠে এসেছে ভারত। তারপরেও দেখা যাচ্ছে যে ভারত লিঙ্গ সমতা রক্ষায় বহু বহু পিছনে পড়ে রয়েছে।

লিঙ্গ সমতার শীর্ষে কারা ?

লিঙ্গ সমতার শীর্ষে কারা ?

জেনেভায় প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF) এর বার্ষিক জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০২২ অনুসারে আইসল্যান্ড বিশ্বের সবচেয়ে লিঙ্গ সমতারক্ষাকারী দেশ। তারা প্রথম স্থান ধরে রেখেছে। তারপরে রয়েছে ফিনল্যান্ড, নরওয়ে, নিউজিল্যান্ড এবং সুইডেন।

ভারতের স্থান কোথায় ?

ভারতের স্থান কোথায় ?


১৪৬টি দেশকে নিয়ে এই সমীক্ষা করা হয় যেখানে শুধুমাত্র ১১ টি দেশ ভারতের নিচে রয়েছে। ভারতের নীচে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, কঙ্গো, ইরান এবং চাদ এর মতো দেশগুলি।

সতর্কতা

সতর্কতা

'WEF' সতর্ক করেছে যে শ্রমশক্তিতে লিঙ্গ ব্যবধান বৃদ্ধির সাথে জীবনযাত্রার সংকট বিশ্বব্যাপী মহিলাদের সবচেয়ে বেশি আঘাত করবে এবং লিঙ্গ ব্যবধান বন্ধ করতে আরও ১৩২ বছর সময় লাগবে। আরও বলা হয়েছে যে কোভিড -১৯ একটি প্রজন্মের মধ্যে লিঙ্গ সমতা ফিরিয়ে এনেছে কিন্তু কিছু কিছু দেশ সেই এক জায়গাতেই রয়েছে ফলে পরিস্থিতির বিশেষ উন্নতি হচ্ছে না।

ভারতের বিষয়ে, 'WEF' বলেছে যে লিঙ্গ ব্যবধানে গত ১৬ বছরে উন্নতি হলেও যে পরিমাণ উন্নতি হওয়া উচিৎ ছিল সেই তুলনায় কিছুই হয়নি। তাঁরা বলেছেন , "আনুমানিক ৬৬২ মিলিয়ন মহিলা জনসংখ্যা রয়েছে ভারতে। সেই অনুযায়ী ভারতের এই সম্পর্কে বিশেষ ভাবে ভাবা উচিৎ ছিল। আরও উন্নত হওয়া উচিৎ ছিল এর মান কিন্তু সেটা হয়নি।'

মহিলা বিধায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবস্থাপকদের অংশ ১৪.৬ শতাংশ থেকে ১৭.৬ শতাংশে হয়েছে এবং পেশাদার এবং প্রযুক্তিগত কর্মী হিসাবে মহিলাদের অংশ ২৯.২ শতাংশ থেকে ৩২.৯ শতাংশে বেড়েছে৷ আনুমানিক অর্জিত আয়ের জন্য লিঙ্গ সমতা স্কোর উন্নত হয়েছে।

রাজনৈতিক ক্ষমতায়নে

রাজনৈতিক ক্ষমতায়নে

রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে, ভারত ৪৮তম স্থানে রয়েছে। স্বাস্থ্য এবং বেঁচে থাকার তালিকায় ভারত ১৪৬ তম স্থানে সর্বনিম্ন স্থানে রয়েছে। ভারতের কাছাকাছি রয়েছে কাতার, পাকিস্তান, আজারবাইজান এবং চিন। দক্ষিণ এশিয়ার মধ্যে, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ভুটানের পরে সামগ্রিক স্কোরে ভারত ষষ্ঠ সেরা।

ইরান, পাকিস্তান ও আফগানিস্তানের স্কোর ভারতের চেয়ে খারাপ। সব মিলিয়ে এটা বলা যেতে পারে যে লিঙ্গ সমস্তা রক্ষায় ভারতের স্থান যে বেশ তলার দিকে তা স্পষ্ট। সময় এগিয়েছে। সভ্যতা এগিয়েছে। ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে। দেশে ফাইভ জি আসছে কিন্তু পুরুষ - মহিলাকে সমান চোখে দেখার বেলাতেই থেকে যাচ্ছে ফারাক। বিশেষজ্ঞরা বলছে ভারতের মূল সমস্যা মানসিকতায়। সেটাই পরিবর্তন হওয়া দরকার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+