Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

যুক্তফ্রন্ট সরকারের প্রস্তাব, প্রাক্তন আফগান প্রধানের সঙ্গে আইএসআই প্রধানের বৈঠকেই রফাসূত্র?

যুক্তফ্রন্ট সরকারের প্রস্তাব, প্রাক্তন আফগান প্রধানের সঙ্গে আইএসআই প্রধানের বৈঠকেই রফাসূত্র?

পড়ে গিয়েছে নির্বাচিত সরকার। গোটা দেশ দখলের পর কাবুলের মসনদে বসেছে তালিবানেরা। কিন্তু এমতাবস্থায় এবার প্রাক্তন আফগান প্রধানমন্ত্রীর গতিবিধিতেই আফগান রাজনীতিতে দেখা যাচ্ছে নতুন মোড়। এদিকে শনিবার পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল নিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছান পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ।

ফয়েজ হামিদের সফরের দিকে নজর আন্তর্জাতিক মহলের

ফয়েজ হামিদের সফরের দিকে নজর আন্তর্জাতিক মহলের

এদিকে তালিবান শাসনের অধীনে আফগানিস্তানে এটাই পাকিস্তানের কোনও শীর্ষ কর্মকর্তার প্রথম সফর। এদিকে মার্কিন সেনা বিদায়ের ঘোষণা হতেই আফগানিস্তানে তালিবান উত্থানের পিছনে বড় ছাপ রাখতে দেখা যায় পাকিস্তানকে। আফগানিস্তানের মাটি ব্যবহার করে ভারতে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতেও ইতিমধ্যে অনেকটাই গতিবিধি বাড়িয়েছে পাক মদতপুষ্ট জঙ্গিরা।

 সরকার গঠন নিয়ে চলছে তীব্র মতবিরোধ

সরকার গঠন নিয়ে চলছে তীব্র মতবিরোধ

এদিকে শুরু থেকেই শোনা যাচ্ছিল সরকার গঠন নিয়ে হাক্কানি গ্রুপ ও তালিবানের মোল্লা বরাদর সমর্থিত অংশের মধ্যে মতবিরোধ চলছে। আর সেকারণেই কাবুল সফরে যাচ্ছেন পাকিস্তানি আইএসআই প্রধান। ইতিমধ্যেই তিনি আফগানিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী গুলবুদ্দিন হেকমতিয়ারের সঙ্গে দেখা করেছেন বলেও আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। এদিকে গুলবুদ্দিন হেকমতিয়ার হিজব-ই-ইসলামী গুলবুদ্দিন পার্টির প্রধান। নব্বইয়ের দশকে তিমি দশকে দুবার আফগানিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

যুক্তফ্রন্ট সরকার গড়ার প্রস্তাব

যুক্তফ্রন্ট সরকার গড়ার প্রস্তাব

কিন্তু বর্তমানে তার হিজব-ই-ইসলামী গুলবুদ্দিন পার্টির সঙ্গেই অন্যদের সঙ্গে নিয়ে যুক্তফ্রন্টের সরকার গড়ার প্রস্তাব দিয়েছেন পাক লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ। এদিকে শুক্রবার তালিবানদের তরফ জনানো হয় তাদের দলের সহ প্রতিষ্ঠাতা মোল্লা বরাদরই নতুন সরকারের নেতৃত্ব দেবেন। ঠিক হয়েছে দলীয় নেতৃত্ব। আর তারপরই সরকার গঠন নিয়ে বিরোধ শুরু হয়েছে হাক্কানি গ্রুপ ও তালেবানের মোল্লা বারাদার সমর্থিত অংশের মধ্যে।

 তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক মানচিত্রের রূপরেখা?

তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক মানচিত্রের রূপরেখা?

এদিকে কাবুলে পৌঁছেই ফয়েজ হামিদ আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতের সঙ্গেও সাক্ষাৎ করেন বলে জানা যায়। তবে তালেবানের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর। ইতিমধ্যেই সেড়েছেন একাধিক বৈঠক। এমতাবস্থায় ফয়েজ হামিদদের হাত ধরে আফগানিস্তান নতুন কোনও রাজনৈতিক মানচিত্রের রূপরেখা তৈরি হয় কিনা এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+