ঢাকা রেস্তোরাঁ সন্ত্রাসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য -সহ গ্রেফতার ৩
ঢাকা, ১৭ জুলাই : ঢাকার গুলশনে রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় গ্রেফতার এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এই ঘটনায় অধ্যাপকের ভাইপো ও পরিচারককেও গ্রেফতার করা হয়েছে।
ঢাকার পুলিশের তরফে জানানো হয়েছে ধৃত অধ্যাপকের নাম গিয়াসউদ্দিন এহসান। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি। নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কুল অফ হেল্থ অ্যান্ড লাইফসায়েন্স-এর ডিন এহসান।

এহসানের ভাইপো আলম চৌধুরি ও পরিচারক মহবুবুর রহমান তুহিন এই দুজনকেও পুলিশ গ্রেফতার করেছে। এহসান বসুন্ধরা এলাকার বাসিন্দা। ঢাকার রেস্তোরাঁয় হামলাকারী ৫ জঙ্গি এহসানের বাড়িতেই ছিল বলে পুলিশ জানিয়েছে। হামলা চালানোর পর এই বাড়ি ছেড়েছে জঙ্গিরা। বাড়ি থেকে অনেকগুলো কাগজের বাক্স উদ্ধার করা হয়েছে।
পুলিশের অনুমান এই কাগজের বাক্সগুলোতেই গ্রেনেড লুকিয়ে রাখা হয়েছিল। পুলিশের গুলিতে মৃত এক সঙ্গিও নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র ছিল।












Click it and Unblock the Notifications