লন্ডনে ভারতীয় দূতাবাসে খালিস্তানপন্থীদের বিক্ষোভ, নতুন করে উত্তেজনা
কানাডার সঙ্গে সম্পর্কের তিক্ততার আঁচ পড়ল লন্ডনে। লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখালেন খালিস্তান পন্থীরা। এর আগেও লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন খালিস্তানপন্থীরা। প্রসঙ্গত উল্লেখ্য ভারতীয় হাইকমিশনারকে খালিস্তানপন্থীরা গ্লাসগোয় গুরুদ্বারে প্রবেশে বাধা দিয়েছিলেন।
তার পরে হাইকমিশনের সামনে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান খালিস্তানপন্থীরা। স্কটল্যান্ডের গুরুদ্বারে এই ঘটনার তীব্র প্রতিবাদ জািনয়েছেন ব্রিটেন সরকার। এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশও দেওয়া হয়েছে। যদিও খালিস্তানপন্থীরা দাবি করেছেন ভারতের হাইকমিশনার সেখানে গিয়ে এমন কিছু আচরণ করছিলেন তাতে শান্তিভঙ্গ হতো গুরুদ্বারের।

ব্রিটেনের মন্ত্রী অ্যানি মারি খালিস্তানপন্থীদের এই আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিদেশি ডেলিগেটদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলেছেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন শান্তিস্থানে সকলের প্রবেশাধিকার রয়েছে। এভাবে উত্তেজনা তৈরি করা যায় না।
খালিস্তানপন্থী নেতার হত্যাকাণ্ডের ঘটনা ঘিরে কানাডার সঙ্গে ভারতের সম্পর্কের তিক্ততা তৈরি হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো দাবি করেছিলেন খালিস্তানপন্থী নেতা নিজ্জরের হত্যার নেপথ্যে ভারত সরকারের হাত থাকতে পারে। তারপরেই ভারতের সঙ্গে কানাডার সম্পর্কের তিক্ততা তৈরি হয়। এবং এই নিয়ে কানাডা এবং ব্রিেটনে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে বিক্ষোভে সামিল হয়েছে খালিস্তানপন্থীরা।












Click it and Unblock the Notifications