Los Angeles wildfire: দাবানলের বিভীষিকা দেখলেন নোরা, কোনওমতে প্রাণ বাঁচালেন; আতঙ্কে প্রিয়াঙ্কা চোপড়াও
Los Angeles wildfire: দাবানলে জ্বলছে লস অ্যাঞ্জেলস। হলিউড (Hollywood) নগরীতে ঘরছাড়া বহু তারকা। আটকে রয়েছেন এদেশের তারকারাও। ৫ মিনিটের নোটিসে লস অ্যাঞ্জেলসে ঘর খালি করার নির্দেশ পেলেন নোরা ফাতেহি (Nora Fatehi)। দেশে ফিরতে মরিয়া বলিউড নৃত্যশিল্পী তথা অভিনেত্রী নোরা ফাতেহি। এদিকে নিজের রুম থেকে ভয়াবহ দাবানলের দৃশ্য তুলে ধরলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)।
দাবানলের ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানান নোরা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে স্টোরি পোস্ট করেন তিনি। সেখানে তাঁকে বলতে শোনা যায়, এরকম দাবানল তিনি আগে কোনওদিন দেখেননি। এটা মারাত্মক। বনাঞ্চলকে কার্যত হিংস্রভাবে আগুন গ্রাস করছে বলে ব্যাখ্যা করেন নোরা। ৫ মিনিট আগে ঘর খালি করার নির্দেশ পেয়েই জিনিসপত্র গুছিয়ে বাড়ি ছেড়ে অন্যত্র রওনা দেন বলেও জানান নোরা ফাতেহি।

বিমানবন্দরের কাছাকাছি গিয়ে থাকছিলেন নোরা। সেখান থেকে বিমান ধরে লস অ্যাঞ্জেলস ছাড়েন তিনি। এসবের মাঝে বিমান না বাতিল হয়ে যায়, সেই ভয় পাচ্ছিলেন নোরা। সোশ্যাল মিডিয়ায় অনবরত নিজের আতঙ্কের কথা শেয়ার করছিলেন অভিনেত্রী। লস অ্যাঞ্জলসের মানুষজন যাতে নিরাপদে থাকেন, সেই কামনাও করেন নোরা। আগে কোনওদিন এমন ভয়ানক ঘটনা চাক্ষুষ করেননি বলে জানান নোরা।
এদিকে লস অ্যাঞ্জেলসের বাড়ি থেকে ভিডিও শেয়ার করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও। পাহাড়ের চূড়ায় একাধিক জায়গা জুড়ে আগুন দেখা যাচ্ছে সেই ভিডিওতে। প্রিয়াঙ্কার ঘর থেকে কিছু দূরেই দাবানলের ঘটনা ঘটেছে। আতঙ্কিত রয়েছে প্রিয়াঙ্কাও। তিনি লেখেন, সকলে নিরাপদে থাকুন এই কামনা করি। উদ্ধারকারী দল ও দমকল বাহিনীকে তাদের দুঃসাহসিক অভিযানের জন্য ধন্যবাদও জানান প্রিয়াঙ্কা চোপড়া।
প্রসঙ্গত, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে দাবানলে ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় হাজারখানেক নির্মাণ। আগুনে পুড়ে মারা গিয়েছেন এখনও পর্যন্ত পাঁচ জন। আগুনের গ্রাসে প্রায় ৩ হাজার একর জমি। ভিটেমাটি হারিয়েছেন প্রায় ৩০ হাজারেরও বেশি মানুষ। ঘরছাড়া প্রায় ১ লক্ষ ৩০ হাজার মানুষ। মঙ্গলবার সন্ধেয় ৭০ কিলোমিটার দমকা হাওয়ার সঙ্গে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। সেই আগুনই আয়ত্তে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকে।
আগুনের গ্রাসে গোটা হলিউড হিলস। ওই এলাকায় প্রচুর তারকার বাড়ি রয়েছে। ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম রাজ্যজুড়ে জরুরি অবস্থার ঘোষণা করেছেন। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে, আকাশপথে আগুন নেভানো কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। যদিও বুধবারের সকালের পর থেকে দমকলের বিমান ও হেলিকপ্টারগুলি থেকে আগুন নেভানোর প্রচেষ্টা চালানো হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications