প্রয়াত রানি এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ, ‘আউট’ সেঞ্চুরির দোরগোড়ায়
প্রয়াত রানি এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ, ‘আউট’ সেঞ্চুরির দোরগোড়ায়
রানি এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ প্রয়াত হলেন শুক্রবার। এদিন বাকিংহাম প্যালেসের তরফে এই মৃত্যু সংবাদ জানানো হয়েছে। প্রায় সাত দশক ধরে ব্রিটিশ রাজপরিবারের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন প্রিন্স ফিলিপ। ৯৯ বছর বয়সে তাঁর প্রয়াণ ঘটল। ফিলিপের প্রয়াণে ব্রিটিশ রাজপরিবারে শোকের ছায়া।

ডিউক অফ এডিনবার্গ হিসেবে তিনি পরিচিত ছিলেন। ব্রিটিশ ইতিহাসের দীর্ঘতম সময় ৬৯ বছর তাঁকে স্ত্রীর পাশে থেকে রাজত্ব করতে দেখা গিয়েছে। এই সময়ে তিনি কঠোর ও কড়া মনোভাব পোষণ করে এসেছেন। কোনও বাজে মনোভাবকে তিনি প্রশ্রয় দেননি। মাঝে মাঝে তিনি প্রচারের আলোয় আসতে পছন্দ করেছেন।
বাকিংহাম প্যালেস একটি বিবৃতিতে জানিয়েছে, "অত্যন্ত দুঃখের সাথে জানানো হচ্ছে তাঁদের মহারানি এলিজাবেথের স্বামী দ্য রয়্যাস হাইনেস ডিউক অফ এডিনবার্গ প্রিন্স ফিলিপের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উইন্ডসর ক্যাসলে তিনি প্রয়াত হয়েছেন। পরবর্তী ঘোষণা শীঘ্রই করা হবে। এই ঘটনায় শোকাচ্ছন্ন ব্রিটিশ রাজ পরিবার।
প্রিন্স ফিলিপ একজন গ্রিক রাজপুত্র। তিনি ১৯৪৭ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে রাজতন্ত্রকে আধুনিকীকরণে মুখ্য ভূমিকা পালন করে রানি এলিজাবেথকে বিয়ে করেছিলেন এবং বাকিংহাম প্যালেসের প্রাচীরের পিছনে রানি এলিজাবেথের বিশ্বস্ত ছিলেন আমৃত্যু।












Click it and Unblock the Notifications