ব্রিটেনে ফের বাজছে বিয়ের সানাই, মেগানের সঙ্গে ছাদনাতলায় প্রিন্স হ্যারি

ফের রাজ পরিবারে বিয়ের সানাই। এবার ছোট ভাই হ্যারি বসতে চলেছেন বিয়ের পিঁড়েতে।

এবার সাতপাকে বাধা পড়তে চলেছেন ব্রিটিশ রাজ পরিবারের আরেক সন্তান। সিংহাসনের উত্তরসূরীদের তালিকার পঞ্চম স্থানে থাকা হ্যারি আগামী বসন্তে বিয়ে করবেন অভিনেত্রী মেগান মার্কলকে।

ফাইনাল তারিখ

ফাইনাল তারিখ

নভেম্বরে এক গোপন অনুষ্ঠানে বাগদান পর্ব সারা হয়েছিল দু'জনের। পরিবারের লোকজন এবং বন্ধু বাদে কেউই সেই বাগদানের খবর পায়নি। এবার সরকারিভাবে হ্যারি-মেগানের বিয়ের তারিখের ঘোষণা হয়ে গেল। ১৯ মে ছাদনাতলায় যাচ্ছেন প্রিন্স হ্যারি।

বিয়ের অনুষ্ঠানের রূপরেখা

বিয়ের অনুষ্ঠানের রূপরেখা

ক্যান্টারবেরির আর্চবিশপ হ্যারি ও মেগানের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করবেন। বিয়ের পর রয়াল ফ্যামিলির নিয়ম মেনে থাকবে ক্যারেজ প্রসেশান। তাঁদের মা- বাবা ডায়না ও চার্লসের বিয়েতেও ছিল সেই প্রসেশন।

কোথায় হবে বিয়ে

কোথায় হবে বিয়ে

বিয়ের আসর বসবে সেন্ট জর্জেস চার্চ চ্যাপেল উইন্ডসোর ক্যাসেলে। রাণী দ্বিতীয় এলিজাবেথ হ্যারি ও মেগানের জীবনের মহা গুরুত্বপূর্ণ অংশ এই চার্চে করার অনুমতি দিয়েছেন। ডিভোর্সি ভদ্রমহিলাকে বিয়ে করার পরও এই চার্চে বিয়ের সুযোগ পাবেন।

কে এই মেগান

কে এই মেগান

মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল। ২০১১ সালে থেকে অভিনয়ের জগতে রয়েছেন তিনি। নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক স্টাডিজের স্নাতক তিনি।

কারা আসবেন

কারা আসবেন

৯১ বছরের রাণী দ্বিতীয় এলিজাবেথ আসবেন এই বিয়ে বাড়িতে। তাছাড়া প্রিন্স উইলিয়াম, ডাচেস অফ কেমব্রিজ তো থাকবেনই। থাকবেন মেগানের মা , বাবা ডোরিয়া রাগল্যান্ড এবং টম মর্কেল। এদিকে মেঘানের বান্ধবী হিসেবে নিমন্ত্রিত হতে পারেন প্রিয়াঙ্কা চোপড়া।

মেগান কী পরবেন

মেগান কী পরবেন

এলি সাব ও জে মেন্ডেল এই মুহূ্র্তে পৃথিবীর সেরা ডিজাইনারদের তালিকায় অন্যতম তাঁদের মতে গাউনের ডিজাইন হবে ছিমছাম। চিক গাউন পড়বেন তিনি। অন্যদিকে ডিজাইনার সুজানে নেভিলের মতে গাউন হবে ট্র্যাডিশানাল কিন্তু থাকবে আধুনিক ভাঁজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+