সামনের বসন্তেই বিয়ে করতে চলেছেন এই ব্রিটিশ রাজপুত্র, চিনে নিন পাত্রীকে
২০১৮ সালের বসন্তেই বিয়ে করতে চলেছে ব্রিটেনের রাজপুত্র প্রিন্স হ্যারি।
২০১৮ সালের বসন্তেই বিয়ে করতে চলেছে ব্রিটেনের রাজপুত্র প্রিন্স হ্যারি। ৩৩ বছরের হ্যারি তাঁর বান্ধবী ৩৬ বছর বয়সী মেঘান মর্কেলকে বিয়ে করতে চলেছেন। ক্লিয়ারেন্স হউসের তরফে এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

এই মাসের শুরুর দিকেই লন্ডনে হ্যারির সঙ্গে মেঘান মার্কেলের বাগদান পর্ব সারা হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে ।এই অনুষ্ঠানে ব্রিটেনের রানি এলিজাবেথ থেকে শুরু করে রাজপুরিবারের ঘনিষ্ঠ সদস্যরা হাজির ছিলেন। জানা গিয়েছে বিয়ের পর , নবদম্পতি কেনজিংটোন প্যালেসের নট্টিংহাম কটেজে থাকবে।

উল্লেখ্য, এর হবু পাত্রী মেঘানের এর আগে একটি বিয়ে ছিল। চলচ্চিত্র প্রযোজক ট্রেভর এঙ্গলেসনের সঙ্গে তাঁর বিয়ে হয় ২০১১ সালে। কিন্তু তার দুবছর পরেই বিচ্ছেদ হয় তাঁদের। এর পরই বিভিন্ন পাবলিক ইভেন্টে হ্যারির সঙ্গে দেখা যেতে থাকে মেঘানকে। ব্রিটিশ রাজপরিবারে এর আগে রাজকীয় ভাবে বিয়ে হয় , রাজমুকুটের আরেক দাবিদার হ্যারির দাদা উইলিয়ামের। ডায়না ও প্রিন্স চার্লসের সন্তান উইলিয়ামের বিয়ে হয় কেট মিডলটনের সঙ্গে। এরপর ডায়না-চার্লসের আরেক সন্তান হ্যারির বিয়ের পালা। রাজপরিবারের সঙ্গে এই বিয়ের অপেক্ষায় গোটা দুনিয়াও।
The Prince of Wales is delighted to announce the engagement of Prince Harry to Ms. Meghan Markle. pic.twitter.com/zdaHR4mcY6
— Clarence House (@ClarenceHouse) November 27, 2017












Click it and Unblock the Notifications