পুত্র সন্তানের বাবা-মা হলেন প্রিন্স হ্যারি ও মেগান মর্কেল
পুত্র সন্তানের বাবা ও মা হলেন সাসেক্সের ডিউক-ডাচেস প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল।
পুত্র সন্তানের বাবা ও মা হলেন সাসেক্সের ডিউক-ডাচেস প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। আর সেই খবরে ইংল্যান্ড জুড়ে খুশির আমেজ। সোশ্যাল মিডিয়াতেও ব্রিটেন রাজ বংশের সপ্তম সন্তানকে নিয়েই আলোচনা। যদিও নতুন অতিথির নামকরণ করা হয়নি বলেই জানানো হয়েছে।

সোমবার ব্রিটেনের রাজ পরিবারের তরফে সোশ্যাল মিডিয়ায় এই সুখবর জানানো হয়। পরে প্রিন্স হ্যারি নিজেও সংবাদমাধ্যমে এই সুখবর জানান। সন্তান সম্ভবা ডাচেস অফ সাসেক্স মেগান মার্কেলকে রবিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। উৎকন্ঠার প্রহর কাটিয়ে সোমবার ভোরেই এক ফুটফুটে পুত্র সন্তান জন্ম দিয়ে ব্রিটেনের রাজ পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটান মেগান। মা ও শিশু সুস্থ আছে বলেই চিকিৎসকদের তরফে জানানো হয়েছে। সদ্যোজাতর ওজন সাত পাউন্ড তিন আউন্স বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে এসে মেগান মার্কেলের সন্তান সম্ভবা হওয়ার খবর জানিয়েছিলেন সাসেক্সের ডিউক প্রিন্স হ্যারি। তখন থেকেই নতুন অতিথির অপেক্ষায় ব্রিটেন রাজ পরিবারে সদস্যদের দিনগোনা শুরু হয়।












Click it and Unblock the Notifications