সন্তানকে বিশ্বের সামনে তুলে ধরলেন প্রিন্স হ্যারি ও মেগান
অবশেষে ব্রিটেন রাজ পরিবারের নতুন অতিথি, তাঁদের সদ্যোজাত পুত্র সন্তানকে প্রকাশ্যে আনলেন সাসেক্সের ডিউক ও ডাচেস প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। যদিও শিশুর নামকরণ এখনও করা হয়নি বলেই জানিয়েছেন তার বাবা-মা
অবশেষে ব্রিটেন রাজ পরিবারের নতুন অতিথি, তাঁদের সদ্যোজাত পুত্র সন্তানকে প্রকাশ্যে আনলেন সাসেক্সের ডিউক ও ডাচেস প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। যদিও শিশুর নামকরণ এখনও করা হয়নি বলেই জানিয়েছেন তার বাবা-মা।

বুধবার সাসেক্সের উইন্ডসোর দুর্গের সেন্ট জর্জ হলে মাত্র দুদিনের ওই শিশুকে প্রথম মিডিয়ার সামনে আনেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। ব্রিটেন রাজ পরিবারের সপ্তম বংশধর তখন ঘুমে অচেতন। তার মুখের দিকে একবার তাকিয়ে মুখে মাতৃসুলভ স্নেহ নিয়ে আলতো হেসে মেগান বলেন, তাঁর সন্তান সত্যিই খুব মিষ্টি এবং শান্ত। এও বলেন, তিনি ভাগ্যবান যে এখন তাঁর কাছে পৃথিবীর সেরা দুই পুরুষ রয়েছে। এর মাধ্যমে মেগেন তাঁর স্বামী ও সন্তানকে উল্লেখ করেছেন বলেই ধরে নেওয়া হচ্ছে।
সন্তান সম্ভবা ডাচেস অফ সাসেক্স মেগান মার্কেলকে রবিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। উৎকন্ঠার প্রহর কাটিয়ে সোমবার ভোরেই এক ফুটফুটে পুত্র সন্তান জন্ম দিয়ে ব্রিটেনের রাজ পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটান মেগান। ব্রিটেনের রাজ পরিবারের তরফে সোশ্যাল মিডিয়ায় এই সুখবর জানানো হয়। পরে প্রিন্স হ্যারি নিজেও সংবাদমাধ্যমে এই সুখবর জানান।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে এসে মেগান মার্কেলের সন্তান সম্ভবা হওয়ার খবর জানিয়েছিলেন সাসেক্সের ডিউক প্রিন্স হ্যারি। তখন থেকেই নতুন অতিথির অপেক্ষায় ব্রিটেন রাজ পরিবারে সদস্যদের দিনগোনা শুরু হয়।












Click it and Unblock the Notifications