তিনদিনের বিদেশ সফর শেষ! দেশে ফিরলেন শেখ হাসিনা

অস্ট্রেলিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে রবিবার মধ্যরাতে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি গ্লোবাল সামিট অব উইমেন সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন।

অস্ট্রেলিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে রবিবার মধ্যরাতে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি গ্লোবাল সামিট অব উইমেন সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন। সম্মেলনে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণ 'গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ '-তে ভূষিত করা হয়।

তিনদিনের বিদেশ সফর শেষ! দেশে ফিরলেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে থাই এয়ারওয়েজের বিমানটি রাত ১২টা ৫০ মিনিট নাগাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দেশে ফেরার পথে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী হাসিনা।

প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে থাই এয়ারওয়েজের বিমানটি রবিবার স্থানীয় সময় বিকেল চারটে নাগাদ সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।

অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সুফিউর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

শেখ হাসিনা গত শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে তাঁর বাসভবনে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট ড্যাং থাই নগক থিন এবং অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী জুলি বিশপ প্রধানমন্ত্রীর সঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাক্ষাৎ করেন।

শেখ হাসিনা শনিবার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। হোটেল সোফিটেলে প্রবাসী বাংলাদেশিদের এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+