Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

France Politics: ৬০ বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা, তিন মাসেই ক্ষমতা হারালেন এই দেশের প্রধানমন্ত্রী

France Politics: ফ্রান্সের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে বড় উলটপুরাণ! বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে পড়ে গেল প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ার সরকার। এরপরেই পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী পদ থেকে। এমনকি তাঁর মন্ত্রিসভার সদস্যরাও একে একে পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গত ৬০ বছরের ফ্রান্সের ইতিহাসে এমন ঘটনা প্রথমবার ঘটল।

অনাস্থা প্রস্তাব এনে ক্ষমতায় থাকা একটা সরকারকে একেবারে ছিটকে ফেলে দেওয়া হল। ফলে গোটা বিশ্বের নজরে এখন ফ্রান্সের রাজনীতি। বামপন্থী The New Popular Front এবং অতি দক্ষিণপন্থী জোট এহেন মিশেল বার্নিয়ার সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে (France Politics) । আর এই অনাস্থা প্রস্তাবের পক্ষে তাৎপর্যপূর্ণ ভাবে ৩৩১ জন সংসদ সদস্য ভোট দেন।

France Politics

কিন্তু সরকার পতনের জন্য মাত্র ২৮৮ টি ভোটের প্রয়োজন ছিল। কিন্তু সেই সংখ্যা ছাপিয়ে কার্যত জাতীয় পরিষদে ভোট পড়ে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ'র কাছে মিশেল বার্নিয়ার ইতিমধ্যে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন।

তাৎপর্যপূর্ণ ভাবে মাত্র তিনমাস আগেই ফ্রান্সের ক্ষমতায় এসেছিলেন মিশেল বার্নিয়ার। তিনমাসের মধ্যেই ক্ষমতাচ্যুত হতে হল তাঁকে। ফ্রান্সের রাজনীতিতে এমন ১৯৬২ সালের পর প্রথম এমন অবস্থা দেখা গেল, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই অবস্থায় কোন দিকে মোড় নেবে সেদেশের রাজনীতি। একাংশের মতে, মিশেল বার্নিয়ার পদত্যাগে ফ্রান্সের রাজনীতিতে জটিলতা তৈরি করবে।

একাধিক সংবাদমাধ্যমের দাবি, ফ্রান্সে নতুন প্রধানমন্ত্রীকে নির্বাচিত করার ক্ষেত্রে জুলাই মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। যদিও এই অবস্থায় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জাতির উদ্দেশ্য ভাষণ দেবেন বলে জানা গিয়েছে। সেখান থেকে কি বার্তা দেয় সেদিকেই নজর সবার।

বিশ্লেষকদের দাবি, ভাষণের মধ্যে দিতে ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসাবে কে তার নাম ঘোষণা করা হতে পারে। এমনকি আপাতত মিশেল বার্নিয়ারকেই প্রধানমন্ত্রী হিসাবে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ মিস্টার প্রেসিডেন্ট দিতে পারেন বলেও শোনা যাচ্ছে (France Politics)।

France Politics: কেন এমন অনাস্থা

সম্প্রতি সামাজিক নিরাপত্তা বাজেট পেশ করে মিশেল বার্নিয়ার সরকার। যা বামপন্থী এবং অতি দক্ষিণপন্থী জোট মেনে নিতে পারেনি। তীব্র বিরোধ দেখানো হয়। আর তা উপেক্ষা করেই সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে এহেন বাজেট ভোটাভুটি ছাড়াই পাশ করিয়ে নেয়। আর তাতেই চটে বিরোধীরা। এরপরেই সরকারের বিওরুদ্ধে একজোট হয়ে অবাস্থা প্রস্তাব আনা হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+