মোদী দীপাবলির আলো ছড়াচ্ছেন বিশ্বে, জাপানে প্রবাসীদের প্রশংসায় সাফল্যের খতিয়ান

জাপান সফরে গিয়ে ভারতের আলো সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপান সফরের দ্বিতীয় দিনে নরেন্দ্র মোদী শিল্পক্ষেত্রে দেশের উন্নতির কথা তুলে ধরেন।

জাপান সফরে গিয়ে ভারতের আলো সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপান সফরের দ্বিতীয় দিনে নরেন্দ্র মোদী শিল্পক্ষেত্রে দেশের উন্নতির কথা তুলে ধরেন। টোকিওতে প্রবাসী ভারতীয়দের নিয়ে অনুষ্ঠানে প্রবাসীদের সাধু উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, আপনারা দীপাবলির আলো ছড়িয়ে দিচ্ছেন বিশ্বসভায়।

শিল্প-বার্তা মোদীর

প্রবাসীদের প্রশংসা করে তিনি আরও বার্তা দেন, ভারত এখন শিল্পক্ষেত্রে প্রভুত উন্নতি করেছে। বিশ্বমানের জিনিস তৈরি করছে, মোবাইল থেকে অটোমোবাইলে এক নম্বর হওয়ার দৌড় শুরু করেছে দেশ। ডিজিটাল ইন্ডিয়া থেকে শুরু করে বুলেট ট্রেনের গতিতে ভারত উন্নতি করছে বলে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী।

ডিজিটাল ইন্ডিয়ার সাফল্য

জাপান সফরে তিনি তুলে ধরেন বিজেপির নেতৃত্বে এনডিএ সরকারের ডিজিটাল ইন্ডিয়ার পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা। তিনি বলেন, দেশে ডিজিটাল লেনদেনে জোর দেওয়া হয়েছে। সবার আগে ডিজিটাল পরিকাঠামো তৈরি করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। দেশের প্রত্যন্ত গ্রামেও পৌঁছে যাচ্ছে ব্রডব্যান্ড পরিষেবা।

কোলড্রিঙ্কসের সস্তা ব্রডব্যান্ড

তিনি বলেন, দেশে প্রায় ব্রডব্যান্ড পরিষেবা গ্রামে গ্রামে পৌঁছে যাওয়ার সুফলও পেতে শুরু করেছে আপামর দেশবাসী। সেইসঙ্গে দেশে প্রায় ১০০ কোটি মোবাইল চালু রয়েছে। আর ব্রডব্যান্ড পরিষেবার জন্যই ১ জিবি ডেটার দাম ছোট কোল্ড ড্রিঙ্কসের থেকেও সস্তা হয়ে গিয়েছে।

মহাকাশ গবেষণায় উত্তরণ

একইসঙ্গে তিনি তুলে ধরেন মহাকাশ গবেষণার কথা। দেশ মহাকাশ গবেষণায় তরতরিয়ে এগিয়ে চলেছে বলে তিনি জানান। তিনি বলেন, গত বছরে অন্তত ১০০টি উপগ্রহ মহকাশে পাঠিয়েছে দেশ। এই সংখ্যা দেশের ইতিহাসে রেকর্ড। এমনকী ভারত মঙ্গলযানও পাঠাচ্ছে। এবং তা হচ্ছে অতি কম খরচে। দেশ ২০২২-এ মহাকাশে মানুষ পাঠানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

প্রবাসীদের অবদান

এদিন একইসঙ্গে জাপানে বসবাসকারী ভারতীয়দের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপানের মতো উন্নত প্রযুক্তির দেশে ব্র্যান্ড ভারত-কে তুলে ধরার পিছনে প্রবাসী ভারতীয়দের অবদান রয়েছে বলে তিনি ব্যাখ্যা করেন। তাঁর কথায়, জাপানে ভারতের অনেক কিছুই জনপ্রিয় হয়ে উঠছে। ভারতের আলো জাপানের বুকে ছড়িয়ে দিচ্ছেন প্রবাসীরা।

দীপাবলির আলো ছড়ানোর বার্তা

ভারতীয় সংস্কৃতি জাপানে জনপ্রিয় হয়ে উঠছে। ভারতের খাবার জাপানের মানুষ পছন্দ করছে। ক্রিকেট খেলাকেও জাপানে জনপ্রিয় করে তোলার চেষ্টা চালাচ্ছেন প্রবাসীরা। প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, এক কথায় জাপানে আলো ছড়ানোর দায়িত্ব নিয়েছেন আপনারা। জাপানের বুকে দীপাবলির আলো ছড়িয়ে পড়ছে এর থেকে বড় পাওনা আর কী হতে পারে।

সিনজো-মোদীর আলোচনা

সিনজো-মোদীর আলোচনা

একদিন আগেই জাপানে পৌঁছন প্রধানমন্ত্রী। জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে তাঁকে স্বাগত জানান। দুই দেশের প্রধানমন্ত্রী প্রায় আট ঘণ্টা একসঙ্গে সময় কাটান। ইয়ামানাসাইয়ের হলি ডে হোমে তাঁরা নানা বিষয়ে আলোচনা সারেন। বুলেট ট্রেন থেকে শুরু করে, শিল্প ও প্রতিরক্ষা নিয়ে উভয়ের মধ্যে দীর্ঘ আলোচনা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+