প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিলেন ইতালির জি৭ সামিটে, কী অ্যাজেন্ডা রয়েছে তাঁর?

জি৭ সামিটে যোগ দিতে ইতালি পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয় বারের জন্য ভারতের প্রধানমন্ত্রীর পদে তিনি বসেছেন। তারপর এটাই তাঁর প্রথম বিদেশ সফর।

এই সফর ভারতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ইউরোপের মাটিতে ভারতের অবস্থান আরও পোক্ত হওয়ার ইঙ্গিত রয়েছে। অন্য দিকে, একাধিক দেশের রাষ্ট্রনায়কের সঙ্গে মোদীর আলাদা করে কথাও হবে৷

Narendra Modi

জানা গিয়েছে, ইতালির প্রেসিডেন্ট জর্জিয়া মেলেনির সঙ্গে নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক আছে। অন্যান্য রাষ্ট্রনায়কদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করা হবে। ১৩ থেকে ১৫ জুন ইতালির আপুলিয়া প্রদেশের বোরগো এগনাজিয়ায় এই বৈঠক হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, আলোচনার সময় কৃত্রিম বুদ্ধিমত্তা, শক্তি, ভুমধ্যসাগর ও আফ্রিকার উপর বাড়তি নজর রাখা হবে। ভারতে এর আগে জি ২০ সম্মেলন হয়েছিল। তার সঙ্গে এই জি৭ সম্মেলনের ফলাফলের নির্যাসকে মেলানোর কাজ হবে৷

এবার ইতালির সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত হবে। এই কথাও শোনা যাচ্ছে। ইন্দো প্যাসিফিক ও ভুমধ্যসাগরীয় অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও ভালো হবে। এই কথাও অনুমান করা হচ্ছে।

জি৭ অন্তর্ভুক্ত দেশগুলি হল আমেরিকা, ইতালি, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, কানাডা ও জাপান। অর্থাৎ ইউরোপের চালিকাশক্তি দেশগুলি ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রনায়কদের সঙ্গে যোগাযোগ বাড়বে ভারতের। মত ও ভাবনার বিনিময় হবে৷ ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ সারা পৃথিবীতেই প্রভাব ফেলেছে। সেই বিষয় নিয়েও কথা হবে। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গেও মোদীর দেখা করার কথা রয়েছে।

এটি হবে ভারতের ১১ তম অংশগ্রহণ। দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী পঞ্চমবার যোগ দিলেন। ইতালির ব্রিনডিসি বিমানবন্দরে প্রধানমন্ত্রী বিমানের চাকা মাটি ছোঁয়। সেখানে মোদীকে স্বাগত জানান, ভারতের রাষ্ট্রদূত ভানি রাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+