ভারত-পাক দড়ি টানাটানির মাঝেই শনিবার কর্তারপুর করিডোর উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভারত-পাক দড়ি টানাটানির মাঝেই শনিবার কর্তারপুর করিডোর উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কাশ্মীর ইস্যুতে পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের জট না কাটলেও দীর্ঘ আলোচনার পরে চলতি মাসেই কর্তারপুর করিডোর চালু করার লক্ষ্যে একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষরিত হয় দুই দেশের মধ্যে। তারপর এই ইস্যুতে একাধিকবার কথার খেলাপ করতে দেখা যায় পাকিস্তানকে।

এই প্রসঙ্গে দুই দেশের মধ্যে দড়ি টানাটানি অব্যাহত থাকলেও শনিবার প্রায় ৫০০ জন তীর্থ যাত্রী কর্তারপুর করিডোরে দিয়ে যাত্রা শুরু করেন দরবার সাহেব গুরুদ্বারের উদ্দেশ্যে। চলতি বছরেই শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবের ৫৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই করিডোরটির সূচনা করার কথা ভাবে ভারত।

কর্তারপুর করিডোর উদ্বোধনে নরেন্দ্র মোদী

সূত্রের খবর, যাত্রা শুরুর পূর্বে তীর্থযাত্রীদের সবুজ পতাকা দেখাতে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী। এদিন তিনি ভারত-পাক সীমান্তে যাত্রী টার্মিনাল ভবনটিরও উদ্বোধন করবেন। এটি আবার ইন্টিগ্রেটেড চেকপোস্ট নামেও পরিচিত। এই ইন্ট্রিগেটেড চেক পোস্ট থেকেই ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র সাড়ে চার কিলোমিটার দূরের গুরুদ্বারটিতে যাত্রা করবে ভারতীয় তীর্থযাত্রীরা।

বহু প্রতীক্ষিত এই করিডোরটি পাঞ্জাবের গুরুদাসপুরের ডেরা বাবা নানক মন্দিরের সঙ্গে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নরোওয়াল জেলার শকরগড়ে অবস্থিত কর্তারপুরের গুরুদ্বারের সাথে সংযুক্তির উদ্দেশেই মূলত চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কী বললেন ভারতের প্রধানমন্ত্রী

কর্তারপুর করিডোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "আমাদের অবশ্যই গুরু নানকের শিক্ষার প্রতি অনুগত থাকা উচিত। তিনি সর্বদা আমাদের ঐক্যের বার্তাই দিয়েছেন। দরবার সাহেব গুরুদ্বারটি এখন থেকে তীর্থযাত্রীদের কাছে আরও সহজলভ্য হয়ে উঠবে।" এই প্রসঙ্গে তাকে আরও বলতে শোনা যায় "নাগরিকত্ব সংশোধন আইন দেশের শিখদের পক্ষেও সহায়ক হবে। পাশাপাশি জম্মু কাশ্মীরের শিখেরাও সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর একই অধিকার পাবেন।"

উপস্তিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

উদ্বোধনী অনুষ্ঠানে এই দিনটির স্মৃতিচিহ্ন হিসাবে প্রধানমন্ত্রী ৫৫০টি স্মারক মুদ্রা এবং স্ট্যাম্পও প্রকাশ করেন। অভিনেতা সানি দেওল, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী এবং শিরোমণি আকালী দলের সুখবীর বাদলকেও উপস্থিত থাকতে দেখা যায় এদিন। পাশাপাশি কংগ্রেস নেতা নবজোত সিং সিধুকেও কর্তারপুরে ইন্টিগ্রেটেড চেকপোস্টে আসতে দেখা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+