এআইআইবির সাধারণ সভায় ভাষণ দেবেন মোদী, বৃহত পরিকাঠামোগত উন্নয়নে সাহায্য চাইবে ভারত
মঙ্গলবার মুম্বইয়ে এআইআইবি সভায় বক্তব্য রাখবেন প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার মুম্বইয়ে শুরু হচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক (এআইআইবি)-এর গভর্ণরদের বোর্ডের তৃতীয় বার্ষিক সাধারণ সভা। সেখানে উদ্বোধনী বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেল, সড়ক, শক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোর উন্নয়নের জন্য এআইআইবি-র সঙ্গে অংশীদারি গড়ে তুলতে আগ্রহী ভারত।

২০১৬ সালে ৮৬টি সদস্য দেশ নিয়ে পথ চলা শুরু করেছিল এআইআইবি। এশিয়া ও তার বাইরের কিছু দেশে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য এই আন্তর্জাতিক ব্যাঙ্ক গড়া হয়। ১০০ বিলিয়ন ডলারের উপর ক্যাপিটাল বেস রয়েছে এআইআইবির-র। ভারতে পরিকাঠামের উন্নয়নের জন্য এই ব্য়াঙ্ক প্রায় ১ বিলিয়ন ডলার লগ্নি করেছে।
এবারের জেনারেল মিটিং-এ ভারত বৃহত পরিকাঠামোগত উন্নয়নে এআইআইবি-র সাহায্য চাইবে বলে জানা গিয়েছে। সরকারের এক সূত্রের দাবি, মেট্রোরেল, উচ্চ গতির রেল, রাস্তা, শক্তি এবং আরআরটিএস-এর মতো যোগাযোগ প্রকল্পের ক্ষেত্রে এই ব্যাঙ্কের লগ্নি চাইতে পারে। মুম্বই মেট্রোও নতুন চারটি লাইন গড়োর জন্য এআইআইবি-র সাহায্য পেতে আগ্রহী বলে জানা গিয়েছে।
এই বছরের এআইআইবি-র বার্ষিক সভার থিম হল, 'মোবিলাইজিং ফাইনান্স ফর ইন্ফ্রাস্ট্রাকচার: ইনোভেশন অ্যান্ড কোলাবরেশন'। সম্মেলনে পরিকাঠামোর উন্নয়নের ফাঁক পূরণে প্রাইভেট সেক্টরগুলির ভূমিকা নিয়ে আলোচনা হবে।
মোদি সরকারের পরিকাঠামোর উন্নয়নে সর্বাধিক জোর দিয়েছে। ২০১৪-১৫ সালে যেখানে এই খাতে বরাদ্দ ছিল ১.৮১ ট্রিলিয়ন টাকা, সেখানে ২০১৭-১৮-তে তা বেড়ে হয়েছে ৪.৯৪ ট্রিলিয়ন টাকা। কিন্তু এও যথেষ্ট নয় বলে জানিয়েছে এআইআইবি। এবারের সভা থেকে ভারত কী আদায় করতে পারে সেটাই দেখার।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications