অনাস্থা ভোটের আগে মুখ বাঁচাতে মেগা র্যালি পাক-প্রধানমন্ত্রী ইমরানের
অনাস্থা ভোটের আগে মুখ বাঁচাতে মেগা র্যালি পাক-প্রধানমন্ত্রী ইমরানের
সোমবারই ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে বিরোধীরা৷ আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে অবস্থা এমন জায়গাতে যে হয়ত আর কিছুক্ষণই পাকিস্তানের প্রধানমন্ত্রীর চেয়ারে রয়েছেন ইমরান৷ তারপরই সরতে হবে তাঁকে। কিন্তু তার আগেই নিজের মুখ বাঁচানোর মরিয়া চেষ্টা করতে ছাড়ছেন না ইমরান! সংবাদমাধ্যমের খবর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর বিরুদ্ধে বিরোধীদের আনা সম্ভাব্য গুরুত্বপূর্ণ অনাস্থা-ভোটের আগে ইসলামাবাদে একটি মেগা সমাবেশে ভাষণ দিয়েছেন। তার দল, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রধান নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন, যেখানে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান প্রতিধ্বনিত হয়েছে৷

র্যালিতে কী বলেছেন ইমরান? রইল তারই কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট!
এক, এদিন ইমরান বলেন, করোনার কঠিন পরিস্থিতি সত্ত্বেও, আমরা রেকর্ড অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখেছি। রেকর্ড রপ্তানি, রেকর্ড বৃদ্ধি, রেকর্ড ফসল উৎপাদন সহ শিল্পকে একটি ঐতিহাসিক প্যাকেজ দিয়েছি আমরা।
দুই, ইমরান পাকিস্তানের জনসাধারণকে আবেগপ্রবণভাবে বলেন, 'আমি ২৫ বছর আগে একটি জিনিসের জন্য রাজনীতিতে এসেছি, এবং তা হল পাকিস্তানের সেই দৃষ্টিভঙ্গি অনুসরণ করা যার জন্য এটি তৈরি করা হয়েছিল।
তিন, তিনি আরও বলেন, আমি আশ্বস্ত করছি যে পাকিস্তানের ইতিহাসে আমার সরকার এই ৩.৫ বছরে সাধারণ মানুষের জন্য যতটা কাজ করতে পেরেছে তা অন্য কোনো সরকারই করতে পারেনি।
চার, নারী সুরক্ষার প্রসঙ্গ তুলে ইমরান বলেন, আমরা নারীদের উত্তরাধিকারে তাদের প্রাপ্য অধিকার দেওয়ার জন্য একটি বিল নিয়ে এনেছি৷ যা আগামীতে পাকিস্তানে নারীদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে৷
পাঁচ, পাক প্রধাননমন্ত্রীর দাবি, পাকিস্তানের ইতিহাসে জনগণের উন্নয়নের জন্য এত অর্থ এর আগে কখনও ব্যায় করা হয়নি। যা এই সরকার করেছে। স্বাস্থ্য কার্ড, এহসাস প্রোগ্রাম, সফল পাকিস্তানের মতো পরিকল্পনা জনগণের জন্য আনা হয়েছে এইমসাড়ে তিন বছরে। একইসঙ্গে সঠিক পদ্ধতিতে কর সংগ্রহ করা হয়েছে সস্তা পেট্রোল, ডিজেল এবং বিদ্যুৎ সম্ভাবনার উপর জোর দেওয়া হয়েছিল।
ছয়, এরপর বিরোধীদের আক্রমণ করে পাক-প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, মরিয়ম নওয়াজ যিনি তার জীবনে এক ঘণ্টাও কাজ করেননি এবং বিলাওয়াল যিনি কাঁপতে কাঁপতেও উর্দু বলতে পারেন না! তাঁরাও নেতা হতে চান এবং হুমকি দেন! আসলে বিদেশী অর্থের মাধ্যমে পাকিস্তানে সরকার পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। আমাদের লোকদেরই ব্যবহার করা হচ্ছে। কিছু লোক আমাদের বিরুদ্ধে অর্থ ব্যবহার করছে। আমরা জানি কোন জায়গা থেকে আমাদের চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের লিখিতভাবে হুমকি দেওয়া হয়েছে কিন্তু আমরা জাতীয় স্বার্থে আপস করব না।












Click it and Unblock the Notifications