বিশ্বের প্রভাবশালী ১০০ জনের তালিকায় এবার হাসিনাও, তালিকায় আর কেকে, জেনে নিন
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমেরিকার ‘টাইম ম্যাগাজিন’ প্রতিবছর তালিকা প্রকাশ করে।
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমেরিকার 'টাইম ম্যাগাজিন' প্রতিবছর তালিকা প্রকাশ করে। বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টাইম ম্যাগাজিনের তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চিনের প্রেসিডেন্ট সি চিন পিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নামও রয়েছে। বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, প্রখ্যাত টিভি ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে, ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি ও হবু রাজবধূ মেগান হ্যারি, বিশ্বের আলোচিত টেনিস খেলোয়াড় সুইজারল্যান্ডের রজার ফেডেরার, ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, মার্কিন অভিনেত্রী-সংগীতশিল্পী জেনিফার লোপেজেও আছেন ওই তালিকায়।
নেতা ক্যাটাগরির তালিকায় ২৭ জনের মধ্য আছেন শেখ হাসিনা। তিনি আছেন ২১ নম্বরে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামি লিগের বর্তমান সভাপতি শেখ হাসিনা এর আগেও নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। রাষ্ট্রসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ পুরস্কার 'চ্যাম্পিয়নস অব দ্য আর্থ', 'রাষ্ট্রসংঘের সাউথ সাউথ কো-অপারেশন ভিশনারি অ্যাওয়ার্ড', রাষ্ট্রসংঘের 'আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার'-এর মতো পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন শেখ হাসিনা।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications