অবরোধে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া, হাহাকার

পেঁয়াজ
ঢাকা, ১০ ডিসেম্বর: হরতাল-অবরোধে বিপর্যস্ত বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম এখন আগুন। চাল, ডাল, সবজি থেকে শুরু করে ওষুধপত্র, সব কিছু বিকোচ্ছে দু'গুণ-তিনগুণ দামে। জামায়ত-ই-ইসলামি, বিএনপি, জাতীয় পার্টি কেউই ভাবছে না সাধারণ মানুষের কথা। এই অচলাবস্থা কাটাতে ব্যর্থ সরকারও।

সবচেয়ে খারাপ অবস্থা পেঁয়াজের বাজারে। এ দেশে এখন তিন ধরনের পেঁয়াজ মিলছে। দেশি পুরোনো পেঁয়াজ, দেশি নতুন পেঁয়াজ ও বিদেশি পেঁয়াজ। গত সপ্তাহেও এদের দাম খুচরো বাজারে ৫০-৬৫ টাকা কিলোয় ঘোরাফেরা করছিল। অবরোধ-হরতাল দীর্ঘায়িত হতে দেখা গেল পেঁয়াজের ঝাঁঝে অস্থির অবস্থা! এখন খুচরো বাজারে দেশি পুরোনো পেঁয়াজের দাম ১৫০ টাকা কিলো। আর দেশি নতুন পেঁয়াজ ও বিদেশি পেঁয়াজের দাম যথাক্রমে ১৪০ টাকা ও ১৩০ টাকা কিলো। রান্নার আবশ্যিক উপাদান পেঁয়াজের দাম এভাবে চড়তে থাকলে চিন্তার কথা বৈকি! অবস্থা সামলাতে দেশের ১৭৪টি স্থানে সরকার পেঁয়াজ বিপণনের ব্যবস্থা করেছে। কিন্তু, চাহিদার তুলনায় তা নস্যি মাত্র। পেঁয়াজের পাশাপাশি আলু, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, শিম, বরবটি মায় আদাও এখন মহার্ঘ হয়ে উঠেছে। নিম্নমধ্যবিত্তরা সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন।

অথচ শীতের সময় এখন দেশের বাজার ছেয়ে যাওয়ার কথা মরসুমি সবজিতে। অবরোধ এড়িয়ে যেটুকু আসছে, তা চাহিদার তুলনায় অপ্রতুল হওয়ায় বাড়ছে দাম। ব্যবসায়ীরা বলছেন, অবরোধ শিথিল না হলে সবজির দাম স্বাভাবিক হওয়ার আশা নেই। কারণ বিভিন্ন জায়গায় সবজি-বোঝাই ট্রাক দিনের পর দিন দাঁড়িয়ে আছে। পচে নষ্ট হচ্ছে সবজি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+