Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

US Presidential Election 2024: ২৩৫ বছরেও হল না 'বদল'! এই ক্ষেত্রে ভারতের পিছনেই রইল আমেরিকা

US Presidential Election 2024: বদল হল না ২৩৫ বছরের মার্কিন ইতিহাস। কমলা হ্যারিসের উপর আস্থা রাখল না আমেরিকার মানুষ। বড় জয় ডোনাল্ড ট্রাম্পের। একেবারে সংখ্যাগরিষ্ঠতার বেশি আসন নিয়ে আরও একবার বিশ্বের সবথেকে শক্তিশালী অর্থনীতির দেশের মসনদে তিনি। যা রেকর্ড বলেই উল্লেখ করছেন বিশ্লেষকরা।

এই নিয়ে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হচ্ছেন ট্রাম্প। ১৩১ বছর আগে শেষবার আমেরিকার মসনদে এমনটা ঘটেছিল। তথ্য বলছে ক্লিভল্যান্ড পরপর নয়, আলাদা দুটি মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন। ফের একই ঘটনার পুনরাবৃত্তি দেখল বিশ্ব (US Presidential Election 2024)।

kamala harris


কিন্তু আমেরিকার সামনে ছিল এবার আরও এক ইতিহাসের হাতছানি। সমীক্ষা বলছিল, এবার মার্কিন নির্বাচনে (US Presidential Election 2024) বড় জয় পেতে পারেন কমলা হ্যারিস। মার্কিন প্রেসিডেন্ট পদে তিনিই যোগ্য বলেও একাধিক সমীক্ষা এবং বিতর্ক সভায় উঠে আসে। কিন্তু মার্কিন নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই ঘুরতে থাকে খেলা। হু হু করে এগোতে শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। একটা সময় একেবারেই পিছিয়ে পড়েন কমলা।

ফলে এবারও আর ইতিহাস তৈরি হল না। বলে রাখা প্রয়োজন, মার্কিন সংবিধান (US Presidential Election 2024) তৈরির পর কেটে গিয়েছে ২৩৫ টা বছর। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের মসনদে এখনও পর্যন্ত কোনও মহিলা বসতে পারেননি। একটা সময় প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটন (Hillary Clinton) চেষ্টা করেছিলেন। দীর্ঘদিনের প্রথা ভেঙে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে লড়াই করেছিলেন। কিন্তু তিনিও পারেননি। মুখ থুবড়ে পড়তে হয় হিলারি ক্লিনটনকেও।

বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রের দেশ ভারত। স্বাধীনতার দুই দশকেরও কম সময়ে ১৯৬৬ সালে প্রথম মহিলা প্রধানমন্ত্রী পায় ভারত। দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। শুধু তাই নয়, দেশের রাষ্ট্রপতি পদেও বর্তমানে রয়েছেন একজন মহিলা। তিনি দ্রৌপদী মুর্মু। এর আগেও রাষ্ট্রপতি পদে ছিলেন প্রতিভা পাটিল। ফলে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে ভারত কি আমেরিকার থেকে এগিয়ে আছে? উঠছে প্রশ্ন।

শুধু ভারত কিংবা আমেরিকা নয়, বিশ্বের অনেক দেশেই মহিলা রাষ্ট্রপ্রধান দেশ চালিয়েছে। শ্রীলঙ্কার প্রথম প্রধানমন্ত্রী হন সিরিমাও ভন্ডারনায়েক। তিনি ১৯৬০ সালে সে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৬৯ সালে ইজরায়েলের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব সামাল দেন গোল্ডামায়ার। ১৯৬০ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী হন মার্গারেট থ্যাচার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+