সপরিবার ছুটি কাটিয়ে রাষ্ট্রপতি ওবামার খরচ 'মাত্র ৫৭৭ কোটি টাকা'!

মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা তাঁর রাষ্ট্রপতিত্বে সবমিলিয়ে মোট ৫৭৭ কোটি টাকা মার্কিন রাজকোষ থেকে খরচ করেছেন।

নিউ ইয়র্ক, ৮ ডিসেম্বর : ২০১৫ সালে হাওয়াই দ্বীপে সপরিবার ছুটি কাটিয়েছেন বিদায়ী মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা। তাতে খরচ হয়েছে ভারতীয় মুদ্রায় ৩২ কোটি টাকার কিছু বেশি। আর হোয়াইট হাউসে প্রবেশের পর সবমিলিয়ে মোট ৫৭৭ কোটি টাকা মার্কিন রাজকোষ থেকে খরচ করেছেন তিনি।

ওবামা থাকবেন ভাড়াবাড়িতে! অন্দরমহলের সজ্জা দেখলে চোখ কপালে উঠবে

মার্কিন ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী জানা গিয়েছে এই তথ্য। সেখানেই বলা হয়েছে ওবামার হাওয়াই সফরে ৪৮ লক্ষ মার্কিন ডলার খরচ হয়েছে। যা ভারতীয় মুদ্রায় ৩২ কোটি টাকার বেশি।

সপরিবার ছুটি কাটিয়ে রাষ্ট্রপতি ওবামার খরচ '৫৭৭ কোটি টাকা'!

যদিও জানা গিয়েছে, গত ৮ বছরে রাষ্ট্রপতি থাকাকালীন ওবামা সপরিবারে ছুটি কাটিয়ে যে টাকা খরচ করেছেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। করপ্রদানকারীদের এত টাকা শুধুমাত্র রাষ্ট্রপতির ভ্রমণের পিছনে কেন এভাবে খরচ হবে তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।

জুডিশিয়াল ওয়াচ নামে যে সংস্থা ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী ওবামার ভ্রমণের খরচ জানতে আবেদন জানিয়েছিল তারা রাজনৈতিক নেতাদের নানা খরচ জানতে এভাবেই আবেদন জানিয়ে থাকে। ১৯৯৪ সালে বিল ক্লিন্টন রাষ্ট্রপতি থাকাকালীন এই সংস্থাটি তৈরি হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+